বিজ্ঞাপন

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের দ্বাদশ আসরের খেলা শেষ হয়েছে অনেক আগেই। যেখানে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে হারলেও আসরের সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এই পুরস্কার পেয়ে তিনি অনন্য নজির গড়েছেন।

ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কারও জিতেছিলেন পেসার শরিফুল ইসলাম। যদিও ওই সময় তিনি নগদ অর্থ বুঝে না পাননি। দিন দুয়েক সেই অর্থপুরস্কার বুঝে পাওয়ার পরই শরিফুল সব টাকা দিয়ে দিলেন মিরপুর শের-ই বাংলার মাঠ কর্মীদের।

dhakapost

এক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। চলমান বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজেও আছেন শরিফুল। যদিও গতকাল (বুধবার) অনুষ্ঠিত প্রথম ম্যাচে তার একাদশে জায়গা হয়নি। বিপরীতে সুযোগ পেয়েই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার (৫ উইকেট) তুলে নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। 

বিপিএলে এখন পর্যন্ত টুর্নামেন্টসেরা হয়েছেন যারা

সাকিব আল হাসান (খুলনা রয়্যাল বেঙ্গলস, ২৮০ রান ও ১৫ উইকেট)
সাকিব আল হাসান (ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ৩২৯ রান ও ১৫ উইকেট)
আসহার জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ২১৫ রান ও ১৭ উইকেট)
মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স, ৩৯৬ রান ও ১০ উইকেট)
ক্রিস গেইল (রংপুর রাইডার্স, ৪৮৫ রান)
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস, ৩০১ রান ও ২৩ উইকেট)
আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস, ২২৫ রান ও ১৪ উইকেট)
সাকিব আল হাসান (ফরচুন বরিশাল, ২৮৪ রান ও ১৬ উইকেট)
নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স, ৫১৬ রান)
তামিম ইকবাল (ফরচুন বরিশাল, ৪৯২ রান)
মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স, ৩৫৫ রান ও ১৩ উইকেট)
শরিফুল ইসলাম (চট্টগ্রাম রয়্যালস, ২৬ উইকেট)

এসএইচ/এএইচএস