পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড টুর্নামেন্টের নিলাম শুরু কিছুদিন আগে থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের না কেনার ব্যাপারে সাফ সাফ জানিয়ে দিয়েছিল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু নিলামের দিন দেখা গেল ভিন্ন চিত্র। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে কেনার জন্যে উঠে-পড়ে লাগে সানরাইজার্স লিড। শেষ পর্যন্ত তারাই কিনে নেয় এই পাকিস্তানি ক্রিকেটারকে।
বিজ্ঞাপন
ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ডে আবরার আহমেদকে কিনতে আগ্রহ প্রকাশ করে সানরাইজার্স লিডস। সঙ্গে সঙ্গেই তাকে নিতে আগ্রহ দেখায়নি ট্রেন্ট রকেটস। কেউই আবরারকে ছাড়তে রাজি হচ্ছিল না। তাদের দামাদামিতে ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের আবরারের দাম উঠে এক লাখ ৯০ হাজার পাউন্ড। এই দামে তাকে কিনে নেয় সানরাইজার্স লিডস।
এর আগে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে নিলামে দল পান ডানহাতি স্পিনার উসমান তারিক। এই স্পিনারের ভিত্তিমূল্য ছিল এক লাখ পাউন্ড। শেষ পর্যন্ত তিনি বিক্রি হন ১ লাখ ৪০ হাজার পাউন্ডে। তাকে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স।
উসমান তারিক-আবরার আহমেদরা দল পেলেও হারিস রউফ-শাদাব খানদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এদিকে নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
বিজ্ঞাপন
দ্য হানড্রেডের নিলামে নাম উঠেছিল রিশাদ হোসেনেরও। তার ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১২ লাখ ৫০ টাকা। কিন্তু দল পাননি রিশাদ। তার সঙ্গে দল পাননি একই ক্যাটাগরিতে থাকা জাফের চৌহান এবং আকিল হোসেনরা।
এমএমএম/