• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

  1. খেলা

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৯:৫৫
অ+
অ-
অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখালেও সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। স্বদেশী ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করেন, অতিরিক্ত প্রত্যাশার কারণেই অন্যায়ভাবে সমালোচিত হচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

থিয়েরি অঁরি মনে করেন, অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচনার মুখে পড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। তার মতে, ক্যারিয়ারে এত সাফল্য থাকা সত্ত্বেও অনেক সময় এমবাপ্পের অর্জনগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।

রিয়াল মাদ্রিদ তারকার ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে অঁরি বলেন, অল্প বয়স থেকেই এমবাপ্পের ওপর বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে। ১৬ বছর বয়স থেকেই তাকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে দেখা হয়েছে এবং বেশিরভাগ সময়ই তিনি সেই প্রত্যাশা পূরণ করেছেন। এর মাঝে কখনও প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেই সমালোচিত হন।

অঁরির ভাষায়, ‘সে সব সময় মানুষকে ভালো কিছু উপহার দেয়। কিন্তু একদিন না দিলেই সবাই সমালোচনা শুরু করে।’ অর্থাৎ এমবাপ্পে সব সময় অসাধারণ খেললেও কোনো ম্যাচে প্রত্যাশা পূরণ না করলেই সমালোচনা বাড়ে।

বিজ্ঞাপন

ক্লাব ও জাতীয় দলের হয়ে ইতোমধ্যে দারুণ পরিসংখ্যান গড়েছেন এমবাপ্পে। ক্লাব ফুটবলে ৪৬০ ম্যাচে করেছেন ৩৬৫ গোল। আর ফ্রান্স ফুটবল দলের হয়ে ৯৪ ম্যাচে করেছেন ৫৫ গোল। এমবাপ্পে দুটি ফিফা বিশ্বকাপে অংশ নিয়ে দুইবারই ফাইনালে খেলেছেন। ২০১৮ সালে শিরোপা জিতেছেন এবং ২০২২ সালে রানার্সআপ হয়েছেন। অঁরির মতে, এই রেকর্ডই প্রমাণ করে তিনি কত বড় মাপের খেলোয়াড়।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কিলিয়ান এমবাপেফুটবলবিশ্বকাপ ফুটবলরিয়াল মাদ্রিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

‘৩০ বছর বয়সেই অবসর নিতে পারে ভিনিসিয়ুস’

‘৩০ বছর বয়সেই অবসর নিতে পারে ভিনিসিয়ুস’

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নারী ফুটবলারদের ‘অপহরণের’ অভিযোগ ইরানের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নারী ফুটবলারদের ‘অপহরণের’ অভিযোগ ইরানের