• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ০৭:৫৫
অ+
অ-
‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন। তবে ক্যারিয়ারের শুরু থেকে কখনো তার ব্যাটিং পজিশন স্থায়ী হয়নি। এ নিয়ে সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলেছেন তিনি। এছাড়া অনুশীলন করতে গিয়ে ‘অপমানিত’ হওয়ার ঘটনাও খুলে বললেন অভিজ্ঞ এই ব্যাটার।

বিজ্ঞাপন

বিসিবিকে নিয়ে ২০২৩ সালের একটি ঘটনা টেনে মাহমুদউল্লাহ বলেন, “তখন আমি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। একদিন আমি মিরপুরে অনুশীলন করতে যাই। জাতীয় দলের ক্রিকেটাররা ইনডোরের দিকে অনুশীলন করে, আমি একাডেমির দিকে যাই। যাওয়ার পরে আমি বললাম, ‘আমাকে একটা উইকেট দেন, আমি একটু অনুশীলন করব।’ তারা বলল, ‘ভাই অনুমতি নাই।’ আমি বললাম, ‘অনুমতি নাই, এটা তো কোনোদিন হয়নি।’ তারপর বলল, ‘ওপরের লেভেল থেকে বলা আছে, আপনাকে এখানে অনুশীলনের পারমিশন দেওয়া নাই।’ তখন আমি মাথা নিচু করে চলে এসেছিলাম। এটা আমি কাউকে বলিনি, এমনকি আমার পরিবারও জানে না।”

মাহমুদউল্লাহ আরও বললেন, ‘দুটা সিরিজ– আয়ারল্যান্ড সফর, আবার আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজ ছিল। আমি তামিমকে অনুরোধ করলাম টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে। যেহেতু নির্বাচকরা আমার সঙ্গে কথা বলতে চায় না, কোচও কথা বলতে চায় না। আগেই বললাম যেহেতু তামিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওই বছর আমার হজ করারও ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ হজও করতে পেরেছি। হজের সময়টা ছিল আফগানিস্তান সিরিজ, জুনে। ওই সময় আমার হজের সময় ছিল। আমি বললাম তাহলে আমি একটা সিরিজ খেলি আর আফগানিস্তান সিরিজটা আমি বিশ্রাম নিই। একটা সিরিজ বিশ্রাম নিই, নতুন খেলোয়াড় দেখতে চাইলে দেখো। আমি এটাকে ইতিবাচকভাবে নিয়েছি। ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে।’

মাহমুদউল্লাহ সেখানে বলেন, ‘দলের ক্ষেত্রে কোনো কিছুতে আমি না বলি না। বছরের পর বছর ব্যাটিং পজিশনে আমি যে পরিমাণ সেক্রিফাইস করেছি এটা আর কেউই করেনি।’

বিজ্ঞাপন

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটমাহমুদউল্লাহ রিয়াদবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন