• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১০:২৬
অ+
অ-
যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

ভারত-পাকিস্তানের শত্রুতার কথা নতুন করে বলার মতো কিছু নয়। কেবল ‘যুদ্ধক্ষেত্রে’ তারা একে অন্যের মুখোমুখি হয়, সেটা ক্রিকেট মাঠেও। কিন্তু ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেড-এ অবাক করার মতো ঘটনা ঘটেছে। আইপিএলের মালিকানাধীন দল সানরাইজার্স লিডস দলে টেনেছে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে।

বিজ্ঞাপন

সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাই ভিত্তিক মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। তাদেরই মালিকানাধীন দল সানরাইজার্স লিডস। দ্য হানড্রেডে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে কোনো ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি হলেন আবরার। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই করে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে কেনে লিডস।

আরও পড়ুন
পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি
দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন
১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

নিলামে উপস্থিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। নিলাম প্রক্রিয়ায় অংশ নেন তিনি। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটারকে কেনার ব্যাপারে মুখ খুললেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি।

বিজ্ঞাপন

বিবিসি স্পোর্টসকে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বললেন, ‘সে (আবরার আহমেদ) তার বৈচিত্র্যের দিক থেকে অনন্য এবং অনেক খেলোয়াড়, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটাররা তাকে আগে সেভাবে দেখেনি।’

ভেট্টরি আরও জানান যে, পাকিস্তানি খেলোয়াড়দের ঘিরে থাকা জল্পনা সম্পর্কে তিনি ‘অবহিত’ ছিলেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, পাকিস্তানিদের দলে না নেওয়ার ব্যাপারে তাকে কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

প্রধান কোচের কথা, ‘আমরা যখন নিলামে আসি, তখন প্রতিটি খেলোয়াড়ই আমাদের জন্য উন্মুক্ত ছিল। যখনই এই বিকল্পটি সামনে আসে— আন্তর্জাতিক দলগুলোর অনেক ভালো স্পিনার সেখানে অপশন হিসেবে থাকলেও আবরারই ছিল আমাদের অগ্রাধিকার।"

বিজ্ঞাপন

নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড় ছিলেন আবরার। তার আগে বার্মিংহাম ফিনিক্স ১৪০,০০০ পাউন্ডে আরেক রহস্যময় স্পিনার উসমান তারিককে দলে নেয়। অবশ্য ফিনিক্স দলের সঙ্গে আইপিএলের কোনো সংযোগ নেই। 

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেটআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’