• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১০:৪৬
অ+
অ-
ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ কত নম্বরে ব্যাটিং করেন, সেটা হয়ত কেউ সঠিকভাবে বলতে পারবে না। বাংলাদেশের এই ব্যাটারও সম্ভবত এনিয়ে দ্বিধায় থাকতেন। ব্যাটিং পজিশনে অনিশ্চয়তার মাঝেই কেটে গেছে ক্যারিয়ারের অধিকাংশ সময়। সম্প্রতি এক পডকাস্টে মাহমুদউল্লাহ জানালেন, যখনই ব্যাটিং পজিশন পরিবর্তনের অনুরোধ আসত, তা প্রত্যাখ্যান করা তার জন্য প্রায় সময় কঠিন হতো।

বিজ্ঞাপন

আরও পড়ুন
‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’
১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন
‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

গত বৃহস্পতিবার প্রচারিত একটি পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ বলেন, ‘মনের গভীরে আমি সবসময় ৪ বা ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে চাইতাম। কিন্তু আমি কখনোই সেভাবে নিজের কণ্ঠস্বর উঁচু করতে পারিনি। আমি চুপচাপ থাকতাম। যদি সুযোগ আসত, তবে আমি সেটি লুফে নিতে চাইতাম।’

তার ব্যাখ্যা, ‘কারণ গত কয়েক বছর ধরে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দলের ব্যাটিং পজিশনের জন্য আমি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, আমার মনে হয় না আর কেউ তা করেছে।’

বিজ্ঞাপন

কোনো অভিযোগ নেই মাহমুদউল্লাহর, ‘আমার নিজস্ব পছন্দ ছিল ঠিকই, কিন্তু আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু নিয়েই অভিযোগ করছি না। আমি এতেই খুশি ছিলাম যে দল যা চায় আমি যদি তা করতে পারি এবং তাতে যদি দলের ভালো ফলাফল আসে, তবে সেটাই ঠিক আছে। আমি অভিযোগ করিনি।’

বিশেষ করে মাশরাফির অনুরোধ ফেলতে পারতেন না মাহমুদউল্লাহ, “(উদাহরণস্বরূপ) মাশরাফি ভাই এসে আমাকে বলতেন, ‘রিয়াদ, আজ তুমি ৪ নম্বরে ব্যাটিং করছ— কাল তুমি ৫ নম্বরে নামবে।’ আমি বলতাম, ‘ঠিক আছে, ওকে।’ ৫ নম্বরে নেমে যদি আমি রান করতাম, তিনি বলতেন, ‘ঠিক আছে, আজ ৬ নম্বরে নামো।’ আমি বলতাম, ‘ওকে, ঠিক আছে। আপনি বললে কোনো সমস্যা নেই।’ এভাবেই আমার ব্যাটিং অর্ডার খুব ঘনঘন পরিবর্তিত হতো।”

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহ রিয়াদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার