• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

নিজের ডেরায় বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১১:০৪
অ+
অ-
নিজের ডেরায় বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ‘মন্ডো’ ডুপ্লান্টিস। তবুও থামার নামগন্ধ নেই। অবিশ্বাস্য গতি আর পোলের নিখুঁত ব্যবহারে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। গতকাল (বৃহস্পতিবার) সুইডিশ পোল ভল্টার ১৫তম বার বিশ্ব রেকর্ড ভাঙলেন।

বিজ্ঞাপন

সুইডেনের উপসালায় নিজের নামাঙ্কিত মিট ‘মন্ডো ক্লাসিক’-এ ৬.৩১ মিটার (২০ ফিট, ৮ ১/৪ ইঞ্চি) উচ্চতায় লাফিয়ে সফল হয়েছেন ডুপ্লান্টিস। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপসে রেকর্ড গড়েন তিনি এবং তার আগের বছরে প্যারিস অলিম্পিকে। ২০২০ সালে প্রথমবার রেকর্ড ভাঙেন তিনি। তারপর থেকে প্রত্যেকবার এক সেন্টিমিটারের ব্যবধানে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।

২০২৩ সালের আগস্টের পর থেকে মন্ডো ক্লাসিকে তার জয় টানা ৩৮তম। তার চেয়ে বেশিবার রেকর্ড ভেঙেছেন কেবল সার্জি বুবকা। ১৯৮০ থেকে ৯০ এর দশক পর্যন্ত ইউক্রেনিয়ান গ্রেটের আউটডোর রেকর্ডে ১৭ জয় এবং ইনডোরে ১৮ বার।

ডুপ্লান্টিসের তিনটি আউটডোরে জয়ের কৃতিত্ব আছে, এছাড়া দুটি অলিম্পিক সোনা জিতেছেন। আগামী সপ্তাহে পোল্যান্ডে বিশ্ব ইনডোর্সে লাফ দেবেন তিনি, যেখানে তার সামনে টানা চতুর্থ টাইটেলের হাতছানি।

বিজ্ঞাপন

এফএইচএম/ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ব রেকর্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

পাঁচ বলে ৫ উইকেট, ২৫৪ বছরের ইতিহাসে প্রথম

পাঁচ বলে ৫ উইকেট, ২৫৪ বছরের ইতিহাসে প্রথম

মাঠের বাইরেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের রেকর্ড

মাঠের বাইরেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের রেকর্ড

রানবন্যার সেমিফাইনালে একগাদা রেকর্ড ও ছক্কার ছড়াছড়ি

রানবন্যার সেমিফাইনালে একগাদা রেকর্ড ও ছক্কার ছড়াছড়ি