মিরাজের পর তাসকিন-রানার আঘাত

সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করা মাজ সাদাকাতের উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ। এরপর অল্প সময়ের মধ্যে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। একটি করে উইকেট নেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এখন ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্যদিকে তাকে সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।
মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। আর ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মাধ্যমে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রান করেন সাদাকাত। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো।
বিজ্ঞাপন
এরপর ব্যাট করতে নামেন তরুণ তারকা ক্রিকেটার শামিল হুসাইন। সাহিবজাদা ফারহানকে সঙ্গ দিতে দেখে-শুনে খেলছিলেন তিনি। কিন্তু তাকে রেখে সাজঘরের পথ ধরেন ফারহান। আউট হওয়ার আগে ৪৬ বলে ৩১ রান করেন তিনি। কিছুক্ষণ পরে আউট হন শামিলও। তিনি করেন ২২ বলে ৬ রান।
এমএমএম/