• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৬:৩৫
অ+
অ-
প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ছয়টি আসরে ক্রিকেটার বাছাই হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। ২০২৬ আসরের জন্য প্রথমবার তারা নিলামের আয়োজন করে। যেখানে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। নিলামের জন্য হান্ড্রেডের চূড়ান্ত তালিকায় আরেক বাংলাদেশি ছিলেন রিশাদ হোসেন, তবে তিনি দল পাননি।

বিজ্ঞাপন

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগে থেকেই অন্যতম পছন্দের বাছাই মুস্তাফিজ। হান্ড্রেডেও এখন তার অভিষেক হওয়ার অপেক্ষা। ইংল্যান্ডের এই লিগে বাঁ-হাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি। বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে বার্মিংহ্যাম ফিনিক্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন মুস্তাফিজ। 

আরও পড়ুন
১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ
পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক
যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল। যদিও ম্যাচটি মাত্র ৭ রানে হেরে যায় ইংলিশরা। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি ইংল্যান্ডের তিন ফরম্যাটের দলে জায়গা পাকাপোক্ত করেছেন। ২২ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারকে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিজের দল বার্মিংহ্যাম। বেথেলই এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামী ক্রিকেটার।

বিজ্ঞাপন

এ ছাড়া ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদকে আড়াই লাখ পাউন্ড, দক্ষিণ আফ্রিকান ব্যাটার দোনোভান পেরেইরাকে ২ লাখ ১০ হাজার, অস্ট্রেলিয়ান আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েনকে ১ লাখ ৩০ হাজার, পেসার সাকিব মাহমুদকে দেড় লাখ, পাকিস্তানি রহস্য স্পিনার উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার, লরি ইভানসকে ৮৫ হাজার এবং সর্বশেষ বিপিএলে নজর কাড়া ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

Image

আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়ে মুস্তাফিজ ফেসবুকের ভেরিফায়েড পৈজে লিখেছেন, ‘দ্য হানড্রেডে খেলার সুযোগ পেয়ে আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অধীর অপেক্ষায় আছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

বার্মিংহ্যাম ফিনিক্সের স্কোয়াড :

জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড), রেহান আহমেদ (আড়াই লাখ পাউন্ড), দোনোভান পেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড), সাকিব মাহমুদ (দেড় লাখ পাউন্ড), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড), উল স্মিদ (৫৫ হাজার পাউন্ড), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড), লরি ইভানস (৮৫ হাজার পাউন্ড), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড) ও মুস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড)।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানবাংলাদেশ ক্রিকেটফ্র্যাঞ্চাইজি ক্রিকেটইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম