• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৭:৪৭
অ+
অ-
আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

কয়েকদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়েছিল বেনফিকা। কিন্তু সাবেক লস ব্লাঙ্কোস কোচ হোসে মরিনিয়ো প্রতিপক্ষ শিবিরের হয়ে সেখানে যেতে পারেননি। রেফারির সমালোচনা করায় বেনফিকা কোচ প্লে-অফের ফিরতি লেগে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। অবশ্য এমন শাস্তি পেয়ে অভ্যস্ত মরিনিয়ো। এবার পর্তুগালের ঘরোয়া লিগেও তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

গত রোববার পর্তুগিজ ক্লাসিকোতে পোর্তোর মুখোমুখি হয়েছিল বেনফিকা। প্রিমেইরা লিগের সেই ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। ৯১ মিনিটে প্রতিপক্ষ পোর্তোর বেঞ্চের দিকে বল কিক মেরে বসেন মরিনিয়ো। ওই সময় তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দলটির সহকারী কোচ লুইস গঞ্জালেসের। যার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন বেনফিকা কোচ। পরবর্তীতে পর্তুগিজ সকার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল বেনফিকার পরবর্তী দুই ম্যাচে মরিনিয়োকে নিষিদ্ধ করেছে। 

এপি’র প্রতিবেদনে বলা হয়, মূলত দলের গোল উদযাপনের অংশ হিসেবে স্ট্যান্ডের দিকে বল কিক মারতে চেয়েছিলেন মরিনিয়ো। কিন্তু সেটি গিয়ে পড়ে প্রতিপক্ষ পোর্তো বেঞ্চের দিকে। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিতর্ক হতোই। পোর্তোর সহকারী কোচের সঙ্গে বাদানুবাদের দায়ে ১১ দিনের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনিয়ো। ওই সময়ে বেনফিকার একটি ম্যাচ আছে, পাশাপাশি আরেক ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে পর্তুগিজ সকার ফেডারেশন। 

dhakapost

প্রথম নিষেধাজ্ঞার কারণে আগামী শনিবার বেনফিকার ম্যাচে থাকতে পারবেন না মরিনিয়ো। আর পরবর্তী ১১ দিনের মাঝে ২১ মার্চ ম্যাচ রয়েছে ক্লাবটির। পর্তুগিজ গণমাধ্যম বলছে, মরিনিয়োকে দেওয়া শাস্তি একসঙ্গে কার্যকর হবে না। প্রথমটি ম্যাচের হিসাবে, আর পরেরটি পড়েছে ১১ দিনের মাঝে। তবে শাস্তির এই সিদ্ধান্তকে ‘অনুপযুক্ত ও অন্যায্য’ বলে উল্লেখ করেছেন মরিনিয়ো। বৃহস্পতিবার বেনফিকা সেই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সাবেক ক্লাব রিয়ালকে হারিয়ে উদ্দাম উদযাপন, ক্ষমা চাইলেন মরিনিয়ো
বার্সেলোনার মেসি যেভাবে রিয়ালের সাবেক কোচের ‘উপকার’ করেছেন
মরিনিয়োর অদ্ভুত কাণ্ড, চেপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক

একইভাবে এক ম্যাচ এবং আট দিনের নিষেধাজ্ঞা পেয়েছেন পোর্তোর সহকারী কোচ গঞ্জালেস। ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, গঞ্জালেসের সঙ্গে তর্কের সময় তর্জনী, বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বারবার ‘তুমি ছোট’ বলছিলেন মরিনিয়ো। যার প্রতিক্রিয়ায় তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে ডাকছিলেন গঞ্জালেস। এর আগে একসময় মরিনিয়ো পোর্তোকে কোচিং করিয়েছিলেন, ২০০৪ সালে তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল দলটি। 

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জোসে মরিনিয়োফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে