• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৮:০২
অ+
অ-
সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

মাজ সাদাকাতের দুর্দান্ত সূচনার পরও দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা ছন্দপতন ঘটেছিল পাকিস্তানের। কিন্তু চতুর্থ উইকেটে রিজওয়ানকে নিয়ে সালমান আলি আগার শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল পাকিস্তান। এমতাবস্থায় সেই জুটি ভাঙতে উঠে-পড়ে লাগেন বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত কাজের কাজটি করেন দলনেতা মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

তবে ফিফটির দেখা পাওয়া সালমান আলি আগাকে বল করে পরাস্ত করতে পারেননি মিরাজ। করেছেন রান আউট। আর এই রান আউট নিয়েই বিতর্ক।

ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মেহেদি হাসান মিরাজ। এটা ছিল নিজের করা দশম ওভার। প্রথম তিন বলে দেন মাত্র এক রান। চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান আগা চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে। কিন্তু সালমানকে সেই সুযোগ দেননি মিরাজ। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি।

মিরাজের এই রান আউট করা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমান আগার। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারান সালমান।

বিজ্ঞাপন

আউট হওয়ার আগে ব্যাট হাতে ৬৪ রান করেন সালমান আগা। ৬২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার এবং দুটি ছয়ে সাজানো। তার ফেরার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটমেহেদি হাসান মিরাজবাংলাদেশ ক্রিকেটপাকিস্তান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ