• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ২১:২৯
অ+
অ-
নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

সন্ধ্যা সোয়া ৭টায় বৃষ্টিতে বন্ধ হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় বল মাঠে গড়াতে যাচ্ছে। বৃষ্টি থেমেছে আরও আগেই। তবে মাঠ খেলার উপযোগী করে রাত ৯টা ৩৫ মিনিটে পুনরায় ম্যাচটি শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। একইসঙ্গে কমেছে ম্যাচের দৈর্ঘ্য, ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে লিটন-হৃদয়দের ২১৬ রান করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ৮টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়। অপেক্ষা ছিল বৃষ্টি থামার। নতুন করে খেলার ওভার-লক্ষ্য এবং পাওয়ার প্লেসহ কিছু নিয়মেও পরিবর্তন এসেছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ১-৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮-২৬ ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৭-৩২ ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে। 

এ ছাড়া মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলে। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।

এদিন (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত এবং পাকিস্তান সিরিজে টিকে থাকার লক্ষ্যে নামে। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে ছিল শাহিন আফ্রিদির দল। মাঝে সালমান আগার আলোচিত রানআউটে মোমেন্টাম বদলে যায়। তিনি আউট হয়েছেন ৬৪ রানে। এ ছাড়া মাজ সাদাকাত ৭৫ এবং মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৭৫ রান। 

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ পাকিস্তান সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

সালমানের রানআউট নিয়ে বিতর্ক, মিরাজের পক্ষ নিলেন রমিজ রাজা!

সালমানের রানআউট নিয়ে বিতর্ক, মিরাজের পক্ষ নিলেন রমিজ রাজা!

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার