• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
২০২৬ ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৬:১৮
অ+
অ-
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় প্রতিযোগিতা ফুটবল বিশ্বকাপ। ২০২৬ আসর শুরুর যখন আর তিন মাস বাকি, তখনও যুদ্ধে লিপ্ত অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে জোট বেধে তারা প্রথম ইরানে হামলা চালায়। যা কেবল এই তিন দেশের মাঝে সীমাবদ্ধ নেই, অস্থিরতা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এরই মাঝে বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছে ইরান। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালাও রয়েছে আলোচনায়।

বিজ্ঞাপন

উদ্ভুত পরিস্থিতি ও বৈশ্বিক ফুটবলভক্তদের বিষয় বিবেচনায় সব দলের অংশগ্রহণে নিরাপদ ও অভ্যর্থনামূলক বিশ্বকাপ চেয়ে ফিফায় চিঠি দিয়েছে মানবাধিকার সংস্থা। তাদের শঙ্কা– যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা নিয়ে সৃষ্ট উদ্বেগ স্বাধীন সাংবাদিকতাকেও খর্ব করতে পারে। দ্য স্পোর্ট ও রাইটস অ্যালায়েন্স বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ‍যুক্তরাষ্ট্রে ভক্ত, সাংবাদিক ও অভিবাসী সম্প্রদায়কে ঝুঁকিতে ফেলছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা জানিয়েছে, ‘বিশ্বকে একত্রিত করে ফুটবল– তবে যদি যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবং অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিদেশি নাগরিক, শ্রমিক, সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়া না হয়।’

আরও পড়ুন
ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’
ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ
শঙ্কার মুখেও ‘বিশাল উৎসবের’ ঘোষণা ইনফান্তিনোর

বিজ্ঞাপন

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ১৬টি শহরে হবে মেগা টুর্নামেন্টটির ম্যাচগুলো। বিশ্বজুড়ে আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণসংক্রান্ত কড়াকড়ি নিয়ে আলোচনা শুরু হয়। এমন উদ্বেগ প্রসঙ্গে রয়টার্স জানতে চাইলে, হোয়াইট হাউজ জানিয়েছে– প্রশাসন একটি সফল ইভেন্ট আয়োজনে মনোযোগী রয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গল জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে সেরা বিশ্বকাপ আয়োজনে গুরুত্ব দিচ্ছেন, যেখানে ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ও নিরাপদ আসর নিশ্চিত করা হবে।’ যদিও এমন বক্তব্য পুরোপুরি আশ্বস্ত করতে পারছে না বিশ্বজুড়ে মাঠে বসে খেলা দেখার অপেক্ষায় থাকা ফুটবলভক্তদের। কারণ সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজ্যে অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং হতাহতের নজির ঘটেছে।

ফিফাকে দেওয়া চিঠিতে মানবাধিকার ও স্পোর্ট সংগঠন জোট জানিয়েছে, ‘বিশ্বকাপ শুরুর আর কয়েক সপ্তাহ বাকি। কিন্তু ১৬টি (ভেন্যু) বিশ্বকাপ আয়োজক কমিটির বেশিরভাগই এখনও তাদের প্রণীত মানবাধিকার পরিকল্পনা প্রকাশ করেনি। মানবাধিকার ঝুঁকি চিহ্নিত না করা এবং সেসব সমাধানের ব্যবস্থা না করলে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব।’

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্বকাপ ফুটবলফিফাআমেরিকা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে হামজার সেরা ফ্যানরা

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে হামজার সেরা ফ্যানরা

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও