চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আপাতত ভারতীয় ক্রিকেটাররা মাস দুয়েক ব্যস্ত থাকবেন আইপিএল নিয়ে। এই ফ্র্যাঞ্চাইজি লিগের পর অপেক্ষা করছে ঠাসা সূচি। টেস্ট, ওয়ানডে ক্রিকেট এবং টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই বেশ কিছু ম্যাচ রয়েছে।
বিজ্ঞাপন
ভারতের পূর্ব নির্ধারিত সূচির সঙ্গে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যুক্ত হতে পারে। এ ছাড়া ইংল্যান্ড, বাংলাদেশ, নিউ জিল্যান্ডের বিপক্ষে আগে থেকেই সিরিজ নির্ধারিত করা আছে। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে দু’টি টেস্ট খেলবে ভারত। এ ছাড়া অতিরিক্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচও হতে পারে। গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিটওয়ায় বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। আক্রান্তদের সাহায্যার্থে অর্থ তোলার জন্য ভারতকে তিনটি টি-টোয়েন্টি খেলার অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ভারতের সূচি শুরু হচ্ছে জুনে দেশের মাটিতে আফগানিস্তান সিরিজ দিয়ে। একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ হবে। এর পর ১-১৯ জুলাই ইংল্যান্ড সফরে যাবে ভারতে। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
তার আগে জুনের শেষে আয়ারল্যান্ড সফর করতে পারে ভারত। এর আগে ২০১৮, ২০২২, ২০২৩ সালে আয়ারল্যান্ড বোর্ডের অনুরোধে সে দেশে গিয়ে সিরিজ খেলেছে ভারত। এবারও আলোচনা চলছে একটি সিরিজ খেলার।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কা সিরিজের পর সেপ্টেম্বরে আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ওই মা্সে ব্যস্ত সময় কাটাবে ভারতীয়রা। সেই মাসেই বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি রয়েছে। তবে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের জেরে সেই সফরে ভারত সরকারের অনুমোদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। যদিও তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। একই মাসে ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসবে তিনটি ওয়ানডে ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে।
সেপ্টেম্বর মাসেই রয়েছে এশিয়ান গেমস। সেখানে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত গত বারের চ্যাম্পিয়ন। ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়াড চলার কথা। ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে জাপানে ভারতের টি-টোয়েন্টি দল খেলতে নামবে এবং দেশের মাটিতে আর একটি দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে।
বিজ্ঞাপন
১৮ অক্টোবর নিউজিল্যান্ড পৌঁছনোর কথা ভারতের। সেখানে পাঁচটি ওয়ানডে ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে ভারত। সাদা বলের সিরিজের পর টেস্ট সিরিজ হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবে ভারত। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে তারা। পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে চলবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
এইচজেএস