• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৯:৪৯
অ+
অ-
দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে মোট ৯ কোটি ২৮ লাখ টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এইডেন মার্করামদের মতোই সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ড পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ইংল্যান্ড ২৯ লাখ টাকা কম পেয়েছে।

বিজ্ঞাপন

পার্থক্য থাকলেও আইসিসির পুরস্কার মূল্যে বৈষম্য নেই। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্যন্ত সব ম্যাচে জিতেছিল। সেমিফাইনালে তারা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালিস্ট হিসেবে আর্থিক পুরস্কারের পাশাপাশি সাতটি ম্যাচ জেতার জন্যও টাকা পেয়েছেন মার্করামেরা। সব মিলিয়ে তারা পেয়েছেন ৯ কোটি ২৮ লাখ টাকা।

ইংল্যান্ড সেমিফাইনাল খেললেও গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। তাই হ্যারি ব্রুকেরা সব মিলিয়ে পেয়েছেন ৮ কোটি ৯৯ লাখ টাকা।

ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। ফলে সূর্যকুমার যাদবরাও সম্ভাব্য সর্বোচ্চ আর্থিক পুরস্কার পাননি। তারা মোট ২৪ কোটি ৩৬ লাখ টাকা পেয়েছেন। রানার্স আপ নিউজিল্যান্ড সব মিলিয়ে পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

প্রতিটি দল ন্যূনতম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে। এর সঙ্গে ম্যাচ জয়, প্রতিযোগিতায় চূড়ান্ত স্থান এবং প্রতিটি পর্বে যোগ্যতা অর্জনের জন্য আলাদা আলাদা আর্থিক পুরস্কার পেয়েছে দলগুলো। সব মিলিয়েই বিশ্বকাপের মোট আর্থিক পুরস্কার ধরা হয়েছে।

এই হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র মোট ২ কোটি ৮৫ লাখ টাকা করে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে পেয়েছে ৪ কোটি ৯৬ লাখ টাকা। পাকিস্তান সব মিলিয়ে পেয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা। শ্রীলঙ্কা পেয়েছে ৪ কোটি ৪০ লাখ টাকা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা জিম্বাবুয়ে পেয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি বিশ্বকাপদক্ষিণ আফ্রিকা ক্রিকেটইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

Google News
দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন