• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:৪১
অ+
অ-
অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

নিরাপত্তা শঙ্কার কারণে নারী এশিয়ান কাপ শেষ হলেও অস্ট্রেলিয়ায় (অ্যাসাইলাম) থেকে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন ইরানের ফুটবলাররা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনাও দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। দেশটির আহবানে সাড়া দিয়ে প্রথম দফায় পাঁচ এবং পরবর্তীতে আরও দুই ইরানি ফুটবলার থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মত পাল্টে একে একে তাদের মধ্যে নিজ দেশে ফিরছেন চারজন।

বিজ্ঞাপন

আজ (রোববার) এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর আগে দ্বিতীয় দফায় আশ্রয় নেওয়া দুই ফুটবলার ও কোচিং স্টাফের মাঝে একজন অল্প সময়ের ব্যবধানেই মত পরিবর্তন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। নতুন করে সেই দলে যোগ দিলেন আরও তিন ইরানি ফুটবলার। ফলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আশ্রয়ে আছেন আর তিনজন।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্কে জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ান অফিসিয়ালদের সিদ্ধান্ত জানানোর পর খেলোয়াড়দের আবারও বিষয়টি নিয়ে ভাবার অপশন দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ান সরকার তাদের সুযোগ দিতে চাওয়ার পাশাপাশি যোগাযোগ অব্যাহত রাখতে চায়। কারণ যে পরিস্থিতিতে (শাস্তির হুমকি) তারা কঠিন সিদ্ধান্ত (অ্যাসাইলামে থাকা) নিয়েছিল, সেই প্রসঙ্গ আমরা বাদ দিতে পারছি না।’

আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নারী ফুটবলারদের ‘অপহরণের’ অভিযোগ ইরানের
‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’
ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

বিজ্ঞাপন

এদিকে, ইরানিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএফআইআরআই) দেশে ফিরতে চাওয়া তিন ফুটবলারের নাম জানিয়েছে। তারা হচ্ছেন– মোনা হামুদি, জাহরা সারবালি এবং জাহরা মেশকাহকার। ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ‘মালয়েশিয়ায় এসে ইরান নারী ফুটবল দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্ত হবেন তারা। এরপর অন্যদের মতো এই তিন নারী ফুটবলারও কয়েকদিনের ভেতর মাতৃভূমি এবং পরিবারের সঙ্গে আলিঙ্গন করবেন।’

অস্ট্রেলিয়া থেকে গত সপ্তাহেই মালয়েশিয়ায় পৌঁছায় ইরান নারী ফুটবল দল। এখনও ইরানের সঙ্গে চলমান ‍যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় তারা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যেখানে প্রাণ হারান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই ঘটনার আগেই ইরানের মেয়েরা অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল। পরবর্তীতে প্রথম ম্যাচ খেলতে নেমে ইরানের জাতীয় সংগীত চলাকালে নীরবে দাঁড়িয়ে থাকেন ফুটবলাররা। যা নিয়ে তাদের তোপের মুখে পড়তে হয়।

dhakapost
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কে’র সঙ্গে আশ্রয় চাওয়া ইরানের ৬ ফুটবলার ও এক স্টাফ

বিজ্ঞাপন

এই ঘটনায় ফুটবলারদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে দেশে ফিরলে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক উপস্থাপক। এরপর অস্ট্রেলিয়াপ্রবাসী ইরানি নাগরিকরা বিক্ষোভ করেন। পাশাপাশি যুদ্ধে ইরানের বিপরীতে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নারী ফুটবলারদের আশ্রয় (অ্যাসাইলাম) দেওয়ার নির্দেশনা দেন অস্ট্রেলিয়াকে। সেই ধারাবাহিকতায় দেশটিতে আশ্রয় নেয় ইরানের ৭ ফুটবলার। এর আগে তোপের মুখে পড়ার পরবর্তী ম্যাচে জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি তারা সামরিক স্যালুটও দিয়েছেন।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ফুটবলইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাঅস্ট্রেলিয়াএশিয়া কাপ ফুটবলফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?