ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

একপেশে দাপট দেখিয়ে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও পাকিস্তান। ফলে আজ (রোববার) তারা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মেহেদী হাসান মিরাজের দল মাঠে নেমেছে।
বিজ্ঞাপন
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। আগেই পাকিস্তানের একাদশে পরিবর্তনের ধারণা করা হচ্ছিল। কারণ গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এ ছাড়া একাদশে ঢুকেছেন আবরার আহমেদ।
আগের ম্যাচে মাত্র ১১৪ রানে গুটিয়ে বড় হার দেখেছিল বাংলাদেশ। তবে আজ ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ। ২৬০ রান করার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আমি খুশি যে উইকেট ভালো। আমরা আত্মবিশ্বাসী। গত দুই ম্যাচে বোলিং ভালো করেছি, তবে এই উইকেটে ভালো স্কোর করার ব্যাপারে আশাবাদী। সেজন্য টপঅর্ডার ও মিডল-অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। আমার মতে এই কন্ডিশনে ২৬০ রান ভালো স্কোর হবে, কারণ খুব ভালো বোলিং অ্যাটাক আছে আমাদের।’
বাংলাদেশের একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
বিজ্ঞাপন
পাকিস্তানের একাদশ : শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ ও হারিস রউফ।
এএইচএস