• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হচ্ছে না ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৯:৩৬
অ+
অ-
হচ্ছে না ফিনালিসিমা

মধ্যপাচ্যের সংঘাতের কারণে ফিনালিসিমার ভেন্যুতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় উয়েফা ও কনমেবল। কিন্তু নতুন ভেন্যু নিয়ে সন্তুষ্ট ছিল না বর্তমান বিশ্ব চ্যাস্পিয়ন আর্জেন্টিনা। এরপরও ধারণা করা হচ্ছিল, সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ইউরোপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচটি। কিন্তু সেটা আর হচ্ছে না। বাতিল হলো ফিনালিসিমা।

বিজ্ঞাপন

আরও পড়ুন
কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

উয়েফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৬ সালের ফাইনালিসিমা আর হচ্ছে না। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার ম্যাচটি ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। তবে অঞ্চলটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, কাতারে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, শিগগিরই ওই অঞ্চলে শান্তি ফিরবে।

বিজ্ঞাপন

ম্যাচটি আয়োজনের জন্য কয়েকটি বিকল্প প্রস্তাবি দিয়েছিল উয়েফা। প্রথমে ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সমান সংখ্যক সমর্থক বণ্টনের মাধ্যমে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। পরে দুই লেগে আয়োজনের ধারণাও দেওয়া হয়েছিল। যার একটি ম্যাচটি মাদ্রিদে, আরেকটি বুয়েনস আয়ার্সে। আবার নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচটি আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু কোনো প্রস্তাবই আর্জেন্টিনা গ্রহণ করেনি বলে জানিয়েছে উয়েফা।

পরে আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু স্পেনের ফাঁকা সূচি না থাকায় সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা শুধু ৩১ মার্চ খেলার কথা জানায়, যা কার্যকর ছিল না। এরপরই টুর্নামেন্টটি বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা।

গত বছরের ১৮ ডিসেম্বর উয়েফা ঘোষণা দিয়েছিল, ২০২৬ ফাইনালিসিমা ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর আলোর মুখ দেখল না। সর্বশেষ ২০২২ আসরে আর্জেন্টিনা ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ফিনালিসিমা জিতেছিল।

বিজ্ঞাপন

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্য সংকটকাতারফুটবলফিফাআর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত