• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ২১:২৮
অ+
অ-
টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর আগে সমর্থকদের জন্য এক বিশেষ ভিডিও প্রকাশ করেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে এক ঝটপট প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে দেখা যায় দলের প্রাণভোমরা বিরাট কোহলিকে। ‘দিস অর দ্যাট’ নামের ওই সেশনে কোহলিকে বেছে নিতে বলা হয়েছিল ক্রিকেটের ইতিহাসে সেরা টি-টোয়েন্টি ওপেনারকে।

বিজ্ঞাপন

ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন কোহলিকে টি-টোয়েন্টি ফরম্যাটের দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং ক্রিস গেইলের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। কোহলি খুব বেশি সময় না নিয়ে তার প্রাক্তন সতীর্থ ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকেই টি-টোয়েন্টি ওপেনার হিসেবে এগিয়ে রাখেন।

যদিও রোহিত শর্মার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে বলেও জানান কোহলি। তবে টি-টোয়েন্টিতে গেইলের বিধ্বংসী প্রভাবকেই সেরা মানছেন তিনি।

শুরুতে সুনিল নারিন ও অ্যাডাম গিলক্রিস্টের মধ্যে কোহলি বেছে নেন অজি কিংবদন্তি গিলক্রিস্টকে। পরের পছন্দের নামে গিলক্রিস্টের পরিবর্তে কোহলি নেন ট্র্যাভিস হেডের নাম। তবে টি-টোয়েন্টির মারকুটে মেজাজের কথা চিন্তা করে হেডের জায়গায় নাম নেন বীরেন্দ্র শেবাগের। এরপর গেইলে নাম আসার আগ পর্যন্ত শেবাগকেই সেরা মনে করেন তিনি।

বিজ্ঞাপন

তবে গেইল আসার পর শেবাগকে ভুলে যান কোহলি। আর শেষে রোহিত শর্মার পরিবর্তেও গেইলকেই পছন্দ বলে জানান বিরাট কোহলি।

এবারের আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আসরে তাদের দীর্ঘদিনের শিরোপা খরা কাটার পর সমর্থকদের মধ্যে উন্মাদনা এবার তুঙ্গে। আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালুর।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলক্রিস গেইলবিরাট কোহলিরোহিত শর্মাটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা