• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১২:০২
অ+
অ-
‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

ব্রাজিলিয়ান লিগ ম্যাচে গতকাল (রোববার) করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোস ১-১ গোলে ড্র করেছে। ঘরের মাঠে এই ম্যাচে খেলেছেন নেইমার। কিন্তু তার পারফরম্যান্স ছিল বিবর্ণ। তাতে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা সংকুচিত হয়ে গেল।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য আজ (সোমবার) স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এর আগে নেইমার তার শেষ ম্যাচে নিষ্প্রভ। ম্যাচ শেষে তিনি বললেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপে তিনি যতই খেলতে চান না কেন, এটা তার ওপর নির্ভর করে না।

আরও পড়ুন
‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’
নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি
নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা

সান্তোসে ম্যাচ শেষে হতাশ কণ্ঠে নেইমার বললেন, ‘আমি আবার জাতীয় দলে ফিরে যেতে ও বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি থাকি আর না থাকি, ব্রাজিলের জন্য সবসময় উল্লাস করব।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের জন্য মে মাসে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচের জন্যই আজ স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ। প্রাথমিক দলে নেইমার থাকলেও এই কয়েকদিনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। সম্প্রতি ইনজুরিতে পড়ে আগের ম্যাচে খেলা হয়নি তার। ওই ম্যাচে ব্রাজিল কোচ গ্যালারিতে ছিলেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দুজন কর্মকর্তাও ছিলেন। আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে জায়গা পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে।

২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। ডিসেম্বরে তার হাঁটুর আরেকটি অস্ত্রোপচার হয়। এই বছর সান্তোসের হয়ে ১০টিরও কম ম্যাচ খেললেও কিছু ম্যাচে ঝলক দেখান ব্রাজিলের শীর্ষ গোলদাতা। ব্রাজিলিয়ান লিগে ভাস্কো ডা গামার বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে সান্তোস ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় সেরা দশে ঢোকেন তিনি। 

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলনেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

রিচার্লিসনের গোলে লিভারপুলের মাঠে পয়েন্ট পেল টটেনহাম

রিচার্লিসনের গোলে লিভারপুলের মাঠে পয়েন্ট পেল টটেনহাম