• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৪:৫১
অ+
অ-
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিক দল। ঐতিহাসিক এমন অর্জনে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

গতকাল (রোববার) মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ১১ রানের জয় পায় বাংলাদেশ।

সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, 'বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের (গতকাল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, 'বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।'

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীতারেক রহমানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন

তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী