• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ২২:৫২
অ+
অ-
‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত নিজের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি সাকিব। এদিকে বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজও শেষ। এমতাবস্থায় সাকিব কবে কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

বিজ্ঞাপন

তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বললেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে। সেগুলো দ্রুততার সঙ্গেই হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

নিউজিল্যান্ড সিরিজে কি দেখা যাবে সাকিবকে? এ ব্যাপারে ফাহিম বলেন, ‘না (নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরা)। আসার ব্যাপারে আমি আশাবাদী যে, যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয়, সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

যদি সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে অনেক ব্যাপার সামনে চলে আসবে বলে জানিয়েছেন ফাহিম,  ‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে। ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সবার আগে হচ্ছে যে দল। দলের স্বার্থটা সবার আগে প্রথমে আমরা দেখব। তারপর অন্য সবকিছু।’

বিজ্ঞাপন

এসএইচ/এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু