• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হায়দরাবাদের অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ২১:৪৪
অ+
অ-
হায়দরাবাদের অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। আসন্ন এই আসরে নতুন দল হিসেবে অংশ নিতে যাচ্ছে হায়দরাবাদ কিংসম্যান। এই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মার্নাস ল্যাবুশেন।

বিজ্ঞাপন

নতুন দলের নেতৃত্ব নেওয়া যে কোনো ক্রিকেটারের জন্যই বড় চ্যালেঞ্জ। সেটাই কাঁধে তুলে নিয়েছেন ল্যাবুশেন। অজি এই ক্রিকেটারের সামনে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। যদিও নেতা হিসেবে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার নেই। তারপরও ল্যাবুশেনের ওপর আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট।

হায়দরাবাদের স্কোয়াডের বেশিরভাগ সদস্যই তরুণ। অর্থাৎ তারুণ্যনির্ভর দল গড়েছে তারা। তবে সায়িম আইয়ুব, উসমান খানের মতো দেশি তারকার পাশাপাশি কুশল পেরেরার মতো বিশ্বমানের ক্রিকেটারও আছে তাদের দলে।

হায়দরাবাদ কিংসম্যান স্কোয়াড-

বিজ্ঞাপন

সাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস ল্যাবুশেন (অধিনায়ক), মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটপিএসএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া

নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল