‘টি-টোয়েন্টি দলেই থাকা উচিত নয় শাহীন আফ্রিদির’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ৪২ রান দেওয়ার পর থেকে কড়া সমালোচনার মুখে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি। বিশেষ করে সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চার খাওয়ার পর এই সমালোচনা চরমে পৌঁছায়।
বিজ্ঞাপন
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রশিদ লতিফ বলেন, ‘এখন সবাই বলছে শাহীনের ওয়ানডে অধিনায়ক হওয়া উচিত নয়। আমি বলি, ওর তো টি-টোয়েন্টি দলেই জায়গা হওয়া উচিত নয়। অথচ লোকজন প্রচার চালাচ্ছে ওকে টি-টোয়েন্টি অধিনায়ক করার জন্য। একসময় হয়তো ও যোগ্য ছিল, কিন্তু এখন সময় শেষ। টি-টোয়েন্টি দলেই ওর থাকা উচিত নয়।’
এই বিতর্কের রেশ আরও বেড়েছে শাহীনের শ্বশুর ও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির একটি মন্তব্যের পর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হারের পর শাহীনকে অধিনায়ক করায় নির্বাচকদের ধুয়ে দিয়েছিলেন শহিদ আফ্রিদি। তিনি বলেছিলেন, ‘কমিটিতে আপনারা সবাই এত ক্রিকেট খেলেছেন, অথচ কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করতে হয় সেই ধারণাই আপনাদের নেই।’
রশিদ লতিফ মনে করেন, শাহীনকে টি-টোয়েন্টি অধিনায়ক করার যে দাবি উঠছে, তা আসলে পারফরম্যান্সের ভিত্তিতে নয় বরং একটি সুপরিকল্পিত ক্যাম্পেইনের অংশ।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র দুই ওভার বল করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। কোনো উইকেট না পাওয়া শাহীন খরচ করেছিলেন ৩১ রান। অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি উইকেট নেন তিনি। কিন্তু ৪ ওভারে দেন ৪২ রান। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারেই ২২ রান খরচ করেছিলেন তিনি। এমতাবস্থায় বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারি হওয়া সত্ত্বেও ফর্ম ও ফিটনেস সংকটে আছেন শাহীন শাহ আফ্রিদি।
এমএমএম/