রাসেলের সম্মানে বিশেষ উদ্যোগ কলকাতার

লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দ্রে রাসেল। আইপিএল থেকে অবসর নেওয়ার পর দলটির কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি। সবমিলিয়ে কলকাতার ঘরের ছেলেতে পরিণত হয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
বিজ্ঞাপন
রাসেলের সম্মানে এবার বিশেষ একটি উদ্যোগ নিয়েছে কলকাতা। ১২ নম্বর জার্সি পড়ে কলকাতার হয়ে মাঠ মাতাতেন রাসেল। তাই ১২ নম্বর জার্সি আর কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে কলকাতার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেঙ্কি মাইসোর ১২ নম্বর জার্সি ফ্রেমে বাঁধিয়ে রাসেলের হাতে তুলে দেন। তাতে লেখা ছিল ‘দ্রে রাস’। রাসেলের হাতে জার্সি তুলে দিয়ে তিনি বলেন, 'এই ১২ নম্বর জার্সি সব সময় শুধু তোমারই থাকবে।' অর্থাৎ ভবিষ্যতে আর কেউ কেকেআরের ১২ নম্বর জার্সি পরে খেলবেন না।
গত মৌসুমেও কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন আন্দ্রে রাসেল। এবার কেকেআর তাকে না রাখায় আইপিএল থেকে অবসর ঘোষণা করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। কারণ হিসাবে জানান, কেকেআরের বিপক্ষে খেলা তার পক্ষে সম্ভব নয়। রাসেলের আবেগ এবং দলের প্রতি আনুগত্যকে সম্মান জানিয়ে তাকে দলের পাওয়ার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এইচজেএস