বদলি হিসেবে অজি ওপেনারকে দলে নিলো রিশাদের দল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশি এই লেগি পিএসএলে সতীর্থ হিসেবে পাচ্ছেন উসমান খাওয়াজাকে। লরি ইভান্সের বদলি হিসেবে এই অজি ওপেনারকে দলে ভিড়িয়েছে পিন্ডিজ।
বিজ্ঞাপন
ওপেনার হিসেবে বেশ অভিজ্ঞ খাওয়াজা। ফ্র্যাঞ্চাইজি লিগে খুব বেশি দেখা না গেলেও উপমহাদেশের মাটিতে তার পারফরম্যান্স বরাবরই দারুণ। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় পিন্ডিজ।
খাওয়াজারা খেললেও এবারের পিএসএল শুরুর আগে অজি ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। তাদের পাকিস্তানে খেলার ছাড়পত্র দিলেও পেশোয়ারে 'ভ্রমণ না করার' পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের ম্যাচ রয়েছে।
আগামী ২৬ মার্চ পর্দা উঠবে এবারের পিএসএলের। এই আসরে বেশ কয়েকজন অজি ক্রিকেটার খেলার কথা রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদেরও মাঠ মাতাতে দেখা যাবে।
বিজ্ঞাপন
এইচজেএস