তিন গোল হজম করে বিরতিতে বাংলাদেশ

পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে বাংলাদেশ ভিয়েতনামের মুখোমুখি হয়েছে। হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে তিন গোল আদায় করেছে ভিয়েতনাম। এছাড়া অক্ষত রেখেছে নিজেদের গোলপোস্ট।
বিজ্ঞাপন
৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর ব্যবধান বাড়তে দেননি মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার।
তবে ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।
৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।
বিজ্ঞাপন
হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলারকে নিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হামজা ছাড়াও একাদশে জায়গা পাওয়া প্রবাসী ফুটবলাররা হলেন— শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।
এফএইচএম/