বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিরতিতে বড় ধাক্কা খেলো বার্সেলোনা

অ+
অ-
আন্তর্জাতিক বিরতিতে বড় ধাক্কা খেলো বার্সেলোনা

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের লক্ষ্য পূরণের বেশ কাছে বার্সেলোনা। এমন সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর ধাক্কা লাগল কাতালান ক্যাম্পে। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়েছিলেন রাফিনহা। সেখানে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ডান হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তিনি।

বিজ্ঞাপন

এই মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল করা ব্রাজিলিয়ান তারকা সেপ্টেম্বর থেকে নভেম্বরে ১৩ ম্যাচ এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিন ম্যাচে খেলতে পারেননি। সেই হ্যামস্ট্রিং ইনজুরিতে এবার পাঁচ সপ্তাহের জন্য ছিটকে যেতে হচ্ছে তাকে।

গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। এই ম্যাচের প্রথমার্ধে চোট পান ২৯ বছর বয়সী রাফিনহা। হাফটাইমের পর তাকে আর মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। ব্রাজিলের মেডিক্যাল টিম শুক্রবার তার ডান হ্যামস্ট্রিংয়ের চোটের তথ্য নিশ্চিত করেছে।

রাফিনহা এখন চিকিৎসার জন্য ব্রাজিলে ফিরে যাবেন। মে মাসের আগে আর তাকে মাঠে দেখা যাবে না। ক্লাবের হয়ে বড়সড় ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিজ্ঞাপন

আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাটলেতিকোর বিপক্ষে তিন ম্যাচ খেলবে বার্সা। আগামী শনিবার মেত্রোপলিতানাতে লা লিগায় মুখোমুখি হবে দুই দল। তারপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগের খেলা রয়েছে। ৮ এপ্রিল ন্যু ক্যাম্পে এবং ১৪ এপ্রিল মাদ্রিদে দেখা হবে দুই জায়ান্টের।

বার্সা যদি এই লড়াইয়ে জিতে যায় তাহলে আর্সেনাল কিংবা স্পোর্তিং সিপিকে এপ্রিলের শেষ দিকে সেমিফাইনালের প্রথম লেগে স্বাগত জানাবে। ফিরতি লেগ হবে মে মাসের শুরুতে। এই দুটি ম্যাচেও সম্ভবত খেলতে পারবেন না রাফিনহা। 

এফএইচএম/