বিজ্ঞাপন

আইপিএল সম্প্রচার নিয়ে যা বলছে ক্রীড়া মন্ত্রণালয়

অ+
অ-
আইপিএল সম্প্রচার নিয়ে যা বলছে ক্রীড়া মন্ত্রণালয়

আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই লিগ টেলিভিশনে দেখতে পারবেন না। কারণ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ার পর তৎকালীন অর্ন্তবর্তকালীন সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক ক্রীড়াবিদদের কার্ড ও ভাতা নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমকে সাংবাদিকরা আইপিএল সম্প্রচার নিয়ে প্রশ্ন করেন। এই সময় তিনি বলেন, 'বিষয়টি মূলত তথ্য মন্ত্রণালয়ের। যেহেতু ক্রীড়া সম্পর্কিত বিষয় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।' 

বাংলাদেশের অনেক ক্রীড়াপ্রেমী আইপিএল দেখেন। যুব সমাজকে খেলাধূলায় আকর্ষণ কিংবা বিনোদনের মধ্যে রাখতে ক্রীড়া মন্ত্রণালয় আইপিএল বাংলাদেশে সম্প্রচারের ব্যাপারে খানিকটাই ইতিবাচক বলে জানা গেছে। তবে আইপিএল বাংলাদেশে সম্প্রচার হবে কি না এই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ই সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত থাকতে পারে। 

নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। তৎকালীন সময়ে অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এমনটাই জানিয়েছিলেন। ক্রিকেটাররা না গেলেও কয়েক দিন পর বাংলাদেশের শুটার ও কোচ দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার অনুমতি পান। তারা বেশ ভালো মতোই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশে ফিরেছেন। 

বিজ্ঞাপন

মে মাসের শেষ সপ্তাহে ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গত দুই আসরের চ্যাম্পিয়ন। বাংলাদেশ-ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক মাঝে উত্তপ্ত ছিল। এর রেষে ক্রীড়াঙ্গনে পড়েছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করা পর্যন্ত। ক্রিকেট দল যায়নি ফুটবল দল সাফে অংশগ্রহণ করবে তো? জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ ফুটবল দলের টুর্নামেন্টে অংশগ্রহণের পক্ষেই মত রয়েছে। 

এজেড/এইচজেএস