বিজ্ঞাপন

‘ডাকেটের দুই বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’

অ+
অ-
‘ডাকেটের দুই বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’

শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন বেন ডাকেট। ফলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিবি) নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি। নিয়ম অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞায় পড়বেন। এই ইংলিশ ব্যাটারের ওপর ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। তার মতে, ডাকেটের এই অপরাধের জন্য দুই বছরের শাস্তি যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

নিলামে ২ কোটি রুপি দিয়ে ডাকেটকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিছু দিন আগে তিনি আইপিএল না খেলার কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিযোগিতা শুরুর আগে ডাকেটের মতো ক্রিকেটার এ ভাবে হাতছাড়া হওয়ায় সমস্যায় পড়েছে দিল্লি।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দল পাওয়ার পর কোনও বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে না চাইলে তাকে পরের দুইবছর খেলতে দেওয়া হয় না। তবে চোট থাকলে বা কোনও দেশের বোর্ড সংশ্লিষ্ট ক্রিকেটারকে অনাপত্তিপত্র না দিলে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়।

ডাকেটের ক্ষেত্রে এমন বোর্ড বা চোটের কোনো সমস্যা নেই। তিনি ব্যক্তিগত কারণে এ বার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ডাকেট এ ভাবে দলকে সমস্যায় ফেলায় ক্ষুব্ধ গাভাস্কার। তিনি বলেছেন, 'পরিস্থিতি কঠিন। অ্যাশেজ সিরিজে বেন ডাকেট খুব ভালো খেলেছিল। দ্য হান্ড্রেডের নিলামে ডাকেট যে দাম পেয়েছে, আইপিএলেও তত হয়তো সমস্যা হত না। দ্য হান্ড্রেডে বেশি দাম পাওয়ার পরই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কারণ হিসেবে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে।'

বিজ্ঞাপন

এইচজেএস