বিজ্ঞাপন

সাড়ে ২১ কোটির ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তুললেন ইরফান

অ+
অ-
সাড়ে ২১ কোটির ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তুললেন ইরফান

হাতে গোনা কয়েকটি দল বাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অন্তত একবার করে শিরোপা জিতেছে সব ফ্র্যাঞ্চাইজিই। চ্যাম্পিয়ন না হওয়ার তালিকায় আছে দিল্লি ক্যাপিটালসও। প্রতিবারই তারকা সমৃদ্ধ দল গঠন করলেও শিরোপার দেখা পাচ্ছে না তারা।

বিজ্ঞাপন

দিল্লির এমন ধারাবাহিক ব্যর্থতা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান। সেখানে টুর্নামেন্ট শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলের বোলিং ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি থেকে ১৬.৫০ কোটি টাকা বেতন পান অক্ষর প্যাটেল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ কোটি টাকা। কিন্তু গত মৌসুমে তার বোলিং পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। ১২ ম্যাচে তিনি মাত্র শিকার করতে পেরেছিলেন পাঁচটি উইকেট। যদিও ব্যাট হাতে ২৬৩ রান করেছিলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে পাঠান বলেন, ‘গত বছর অক্ষর প্যাটেলের বোলিংয়ে উইকেট নেওয়ার সেই সহজাত ক্ষমতাটি একেবারেই দেখা যায়নি। অধিনায়ক হিসেবে তার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তাকে নিয়মিত উইকেট এনে দিতে হবে। অক্ষর যদি একপ্রান্ত থেকে উইকেট নিতে পারেন, তাহলে কুলদীপ যাদব এবং ভীপরাজ নিগমরা দারুণ সমর্থন পাবেন।’

বিজ্ঞাপন

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সমালোচনা করলেও দিল্লির স্পিন বিভাগকে টুর্নামেন্টের অন্যতম সেরা বলে মানছেন পাঠান। তিনি বলেন, ‘অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মতো স্পিন জুটি আপনি অন্য কোথাও পাবেন না। এর সাথে রয়েছেন ভীপরাজ নিগম।’

গত মৌসুমে টানা চার জয়ের উড়ন্ত সূচনার পরও খেই হারিয়ে ফেলেছিল দিল্লি। শেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পাওয়ায় তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। এবার পহেলা এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে অক্ষরের দল।

এমএমএম/