আইপিএলের প্রথম মৌসুমে শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তার পর আর ট্রফি জিততে পারেনি তারা। টানা ১৭ বছরের ট্রফি খরা এ বার কাটাতে চান বৈভব সূর্যবংশী। এ বার আইপিএলে ১৫ বছর বয়সী এই ব্যাটারের প্রধান লক্ষ্য রাজস্থানকে চ্যাম্পিয়ন করা। খেলতে চায় ব্রায়ান লারা এবং যুবরাজ সিংয়ের মতো। তবে কি তার সেই মারকাটারি ব্যাটিং আর দেখা যাবে না?
বিজ্ঞাপন
গত বছর প্রথম আইপিএল খেলেছেন বৈভব। ৭ ম্যাচে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ২৫২ রান। আইপিএলে সেঞ্চুরি করে আলোচনায় উঠে এসেছিলেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বারের আইপিএল বৈভবের দ্বিতীয় আসর। ভালো ফর্মে আছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ইমার্জিং এশিয়া কাপে ভারতের জয়ের অন্যতম নায়ক আইপিএলেও আত্মবিশ্বাসী। তার আইডল যুবরাজ সিং ও ব্রায়ান লারার মতো দলে অবদান রাখতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈভব বলেছেন, 'আমি ব্রায়ান লারা এবং যুবরাজ সিংয়ের খেলা দেখেছি। দুজনেই একা ম্যাচ জেতাতে পারতেন। বহু ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছেন দুজনেই। তারা খেলাটা এমন জায়গায় নিয়ে চলে যেতেন, যেখান থেকে প্রতিপক্ষের ফিরে আসার সুযোগ থাকত না। এই বিষয়টাই আমায় সবচেয়ে বেশি আকৃষ্ট করত। আমি তাদের মতো খেলতে চাই।'
বিজ্ঞাপন
আত্মবিশ্বাসী বৈভব আরও বলেছেন, 'ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে ভালো রান পেয়েছি। চ্যালেঞ্জার্স ট্রফি খেলেছি। বিনু মাঁকড় ট্রফি খেলেছি। তারও আগে ২০২৩ সালে একটা চার দলের টুর্নামেন্টে খেলেছিলাম। দুই দল ছিল ভারতের। বাংলাদেশ এবং ইংল্যান্ড থেকে একটা করে দল ছিল। সেটাই ছিল আমার প্রথম বড় টুর্নামেন্ট। তার পর উন্নতি করার চেষ্টা করেছি।'
'বিহারের হয়ে রঞ্জি ট্রফি খেলেছি। তখন থেকেই রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ রাখতো। আমার প্রায় সব খেলা দেখতেন রাজস্থানের প্রতিনিধিরা। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচগুলোতেও আমায় দেখতেন তারা। বলতে পারেন, প্রথম থেকেই রাজস্থান কর্তৃপক্ষ আমার পাশে রয়েছে।'
এইচজেএস
