বিজ্ঞাপন

বিপিএলের বকেয়া টাকা কবে পাবেন ঢাকার ক্রিকেটাররা?

অ+
অ-
বিপিএলের বকেয়া টাকা কবে পাবেন ঢাকার ক্রিকেটাররা?

সবশেষ বিপিএলের বকেয়া অর্থ এখনো বুঝে পায়নি ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটাররা। এমনকি অনেক ক্রিকেটারই টাকা না পাওয়ার ব্যাপারে অভিযোগ জানান। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, দলটির বকেয়া এখনও ৩ কোটি টাকার বেশি।

বিজ্ঞাপন

আজ সোমবার মিঠু জানালেন, 'আমাদের আগে ঢাকার পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। এরপর বাকি যা হিসাব নিকাশ একাউন্টসটা শেষ করে, পরের বছর পরেরটা দেখা যাবে। এই মুহূর্তে শুধু আমাদের মনোযোগ ঢাকার দিকে। বিপিএলের একাউন্টস ক্লিয়ার করতে হবে।'

'পাঁচটি দলের হিসাব শেষ হয়ে গেছে। ঢাকাকে আমরা ২৩ তারিখ খেলা শেষ হওয়ার পর তিনটি চিঠি দিয়েছি। তারা বারবার বলেছে টাকা পরিশোধ করে দেবে। আমাদের হিসেবে এখনও প্লেয়াররা সাড়ে ৩ কোটি টাকা পায়। আমরা প্লেয়ারদের থেকে হিসাবটা নিচ্ছি। আগামী ৭-৮ দিনের মধ্যে সেই টাকা দিয়ে দেবে ব্যাংক।'

ঢাকা দল থেকে যোগাযোগ করেছিল মিঠুর সঙ্গে, 'আমাকে আজকে ফোন করেছিল তারা বলছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি। আপনি একটু আমাকে সময় দেন। আমি বলছি আমার আর সময় দেওয়ার ক্ষমতা নেই। আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে যেটা ব্যাংক দিবে সেটা ফেরত করে দিবো আমরা।'

বিজ্ঞাপন

'পরের বছরটা পরের বছর হবে, যারা গভর্নিং কাউন্সিল থাকবে তাদের সিদ্ধান্ত। আমাকে যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে যে খেলোয়াড়দের টাকাটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পুরো পাওনা পরিশোধের নিশ্চয়তা নিচ্ছি, আমরা সেটা পূরণ করছি।'

এসএইচ/এইচজেএস