বিজ্ঞাপন

জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে নাকি বেঞ্চে থাকবেন মেসি?

অ+
অ-
জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে নাকি বেঞ্চে থাকবেন মেসি?

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামীকাল (বুধবার) লা বোম্বোনেরায় জাম্বিয়ার মুখোমুখি হবে তারা। ঘরের মাঠে তাদের বিদায় জানাতে জাঁকালো প্রস্তুতি নিচ্ছেন দর্শক-সমর্থকরা। এমন ম্যাচে আবেগ যে ছড়াবে, কোনো সন্দেহ নেই। তাড়না থাকবে লিওনেল মেসিকে দেখার। তাদের জন্য সুখবর দিলেন কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

আগের প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে মাঠে নামানো হয়েছিল তাকে। যতবার বলে তা পা লেগেছে, উল্লাসে মেতেছে গ্যালারি। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি অধিনায়ক। একমাত্র পরিষ্কার সুযোগ পেয়েছিলেন ৫৫তম মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়ার তার শট রুখে দেন দিওপ। মেসির বিবর্ণ পারফরম্যান্সের সঙ্গে অন্যদের সাদামাটা খেলা সন্তুষ্ট করতে পারেনি স্কালোনিকে।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে মেসিকে শুরু থেকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। জাম্বিয়ার বিপক্ষে এলএমটেন-কে নিয়ে কী পরিকল্পনা জানতে চাইলে কোচ বললেন, ‘হ্যাঁ, আমি মনে করি সে আগামীকাল (জাম্বিয়ার বিপক্ষে) শুরু থেকে খেলবে।’

বিজ্ঞাপন

এর আগে মেসির বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেছিলেন স্কালোনি। মৌরিতানিয়া ম্যাচের আগে ২০২২ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ও দেশের সর্বকালের শীর্ষ গোলদাতাকে নিয়ে তার কথা, ‘আমি যতদূর জানি, আপনারাও সেটা জানেন। তার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আমি সবকিছু করছি। আমি বিশ্বাস করি ফুটবলের ভালোর জন্য তার থাকা উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। এটা তার ব্যাপার, তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’

তিনি আরও বলেছিলেন, ‘এটা কঠিন। কারণ শুধু যে আর্জেন্টাইনরা তাকে দেখতে চায় তা নয়, সবাই  চায়। আমি চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্ত নেবে সে। মানসিক প্রশান্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার। আমাদের এটা নিয়ে কোনো তাড়া নেই। আমরা জানি সে দলের ও নিজের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে। আমরা আশাবাদী সে থাকবে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন ‘জে’ গ্রুপে তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

বিজ্ঞাপন

এফএইচএম/