বিজ্ঞাপন

ফাইনাল চলাকালেই মাঠ থেকে পালালেন, অন্য দেশের লিগ খেলতে গেলেন ক্রিকেটার

অ+
অ-
ফাইনাল চলাকালেই মাঠ থেকে পালালেন, অন্য দেশের লিগ খেলতে গেলেন ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন বেয়ার্স সোয়ানেপোয়েল। ফাইনাল ম্যাচ চলাকালীনই মাঠ ছেড়ে ইংল্যান্ডের ফ্লাইট ধরতে চলে যান এই অলরাউন্ডার, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিজ্ঞাপন

গত রোববার লায়ন্স ও টাইটান্সের মধ্যকার ওয়ানডে কাপের ফাইনালে খেলছিলেন সোয়ানেপোয়েল। লায়ন্সের হয়ে খেলছিলেন সোয়ানেপোয়েল। দ্বিতীয় ইনিংসের ৪৩তম ওভারের দিকে হঠাৎ করেই মাঠ ছাড়েন তিনি। গন্তব্য—জোহানেসবার্গের ট্যাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে ইংল্যান্ডগামী ফ্লাইট।

ম্যাচে নিজের ১০ ওভার শেষ করে ৪৪ রানে ৩ উইকেট নেন সোয়ানেপোয়েল। তবে তার হঠাৎ প্রস্থানে বিপাকে পড়ে দল। আম্পায়াররা এই অস্বাভাবিক পরিস্থিতিতে বদলি ফিল্ডার নামানোর অনুমতি দেননি। ফলে এক পর্যায়ে একজন কম নিয়ে ফিল্ডিং করতে হয় লায়ন্সকে।

শেষ পর্যন্ত ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে টাইটান্স জিতে যায় ৩ উইকেটে, হাতে থাকে মাত্র ১ বল। প্রতিবেদন অনুযায়ী, সোয়ানেপোয়েলের সতীর্থরা জানতেন না তিনি বিমান ধরতে যাচ্ছেন। তারা ভেবেছিলেন তিনি চোট পেয়েছেন। বিষয়টি নিয়ে আম্পায়ারদের সঙ্গে কয়েক দফা তর্ক-বিতর্কও হয়।

বিজ্ঞাপন

কোচিং স্টাফ অবশ্য ম্যাচের দিন সকালে তার ফ্লাইটের বিষয়টি জানতেন। তবে তারা ধারণা করেছিলেন, তিনি সন্ধ্যা ৭টার দিকে মাঠ ছাড়বেন—বাস্তবে যা ঘটেছে তার প্রায় দুই ঘণ্টা আগেই।

দক্ষিণ আফ্রিকার লিগের পাশাপাশি ইংল্যান্ডে কাউন্টিতে খেলেন বেয়ার্স। উরস্টারশায়ারে রয়েছেন তিনি। কাউন্টি খেলার জন্যই বিমান ধরেন বেয়ার্স। কিন্তু আগে থেকে কাউকে জানাননি তিনি।

এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না লায়ন্স। দলের চিফ এক্টিকিউটিভ জোনো লিফ-রাইট জানিয়েছেন, তারা আলোচনা করছেন। জোনো বলেন, “বেয়ার্সের এই কাজে আমরা ক্ষুব্ধ। ওর কাজ আমাদের দল ও খেলার সংস্কৃতির বিরুদ্ধে। সমর্থকদের ও হতাশ করেছে। ওর চুক্তি খারিজ করা হতে পারে।”

বিজ্ঞাপন

ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। সেখানকার ঘরোয়া ক্রিকেটের দায়িত্বে থাকা এডি খোজা বলেন, “আমরা তদন্ত করে দেখছি। বেয়ার্স বোর্ডের নিয়ম ভেঙেছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো।”

এফআই