বিজ্ঞাপন

তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ

অ+
অ-
তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ

বিগ ব্যাশের গেল আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার তারই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্যাটাগরির ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিশাদ।

বিজ্ঞাপন

২০২৫-২৬ মৌসুমের ভালো পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট তাসমানিয়া। পহেলা এপ্রিলই অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ক্রিকেট তাসমানিয়া।

এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার। আর সেখানেই মনোনয়ন পেয়েছেন রিশাদ হোসেন। মনোনয়নের তালিকায় রিশাদের সঙ্গে আছেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস। এই চারজনের মধ্যে সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন একজন।

গেল বিগ ব্যাশে বল হাতে দারুণ ছন্দে থাকা রিশাদ ৭.৮২ ইকোনোমিতে নেন মোট ১৫টি উইকেট। আর প্রতি উইকেটের জন্য রিশাদ খরচ করেছেন ২০.৮৬ রান। তার বেস্ট বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট।

বিজ্ঞাপন

বিবিএলের এবারের আসরে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে হোবার্ট হ্যারিকেন্স। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হারে বিদায় নেয় রিশাদের দল।

এমএমএম/