বিজ্ঞাপন

ডিফেন্সের ভুলে সিঙ্গাপুরে পিছিয়ে বাংলাদেশ

অ+
অ-
ডিফেন্সের ভুলে সিঙ্গাপুরে পিছিয়ে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আজ শেষ ম্যাচ খেলছে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে রয়েছে। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিক সিঙ্গাপুর ম্যাচে লিড নেয়।

বিজ্ঞাপন

র্যাংকিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। সিঙ্গাপুরের আক্রমণ ভালোই রুখছিল।

তবে ৩১তম মিনিটে সিঙ্গাপুর দ্রুতগতির কাউন্টার অ্যাটাক করে। নিজেদের অর্ধ থেকে বা প্রান্তে লম্বা পাস হয়। বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন সিঙ্গাপুরের ফরোয়ার্ডকে আটকাতে পারেননি। তার নেয়া শট প্রথম প্রচেষ্টায় গোলরক্ষক মিতুল মারমা সাময়িক প্রতিহত করেন। ফিরতি বলে বাংলাদেশের বক্সে কয়েক পাক বল ঘুরলেও ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশ গোল হজম করে খেলায় পিছিয়ে পড়ে।

সাত মিনিট পরে বাংলাদেশের গোলের সুযোগ এসেছিল। বক্সের মধ্যে শেখ মোরসালিন অনেকটা ফাকা জায়গায় বল পান। তার নেয়া শট সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে গোল লাইনের দিকে যেতে থাকে। ফয়সাল আহমেদ ফাহিম দৌড়ে বলের লাগাল নিতে গেলে পড়ে গেলে পেনাল্টি আবেদন করলেও রেফারি দেননি।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষের দিকে বাংলাদেশ বক্সের বা দিকে ফ্রী কিক পায়। হামজার নেয়া শট সিঙ্গাপুরের দেয়ালে লেগে ফেরত আসে। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য নামবে। দুই দলের মধ্যকার প্রথম লেগ ঢাকা স্টেডিয়ামে ১-২ গোলে সিঙ্গাপুর জিতেছিল।

এজেড/এমএমএম