বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্রিকেটারদেরকে শর্ত দিলো পিসিবি!

অ+
অ-
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্রিকেটারদেরকে শর্ত দিলো পিসিবি!

পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ।

বিজ্ঞাপন

নাসিমের এমন কাণ্ডের পর কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বেশ কিছু শর্ত দিয়েছে বোর্ড।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পিসিবির মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। তাদের স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে উল্লেখিত সব নিয়ম, বিশেষ করে সামাজিক মাধ্যমের নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।

খেলোয়াড়দের পাশাপাশি তাদের ম্যানেজারদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে এসব ক্রিকেটারকে জনসমক্ষে বক্তব্য বা অনলাইন পোস্ট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিতর্কিত কোনো পোস্ট করলে ন্যূনতম ১ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করতে পারে বোর্ড।

বিজ্ঞাপন

এদিকে বিতর্কিত সোশাল মিডিয়া পোস্টের কারণে নাসিম শাহকে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল কমিটি। তবে এই তরুণ বোলারের ক্যারিয়ার বাঁচাতে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন মহসিন নাকভি।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী এই ভেতরের খবর এআরওয়াই নিউজকে জানিয়েছেন, ‘নাসিম শাহ ভাগ্যবান। ভেতরের খবর শুনুন, সে দুই বছর নিষিদ্ধ হতে বসেছিল। কমিটি এই শাস্তির সুপারিশ করেছিল। চেয়ারম্যান মহসিন নাকভিকে কৃতিত্ব দিতে হবে। তিনি কমিটিকে নাসিমকে নিষিদ্ধ না করে আর্থিক জরিমানার নির্দেশ দেন।’

এইচজেএস