বিজ্ঞাপন

বৃষ্টিতে ভেস্তে গেল শরিফুলদের ম্যাচ

অ+
অ-
বৃষ্টিতে ভেস্তে গেল শরিফুলদের ম্যাচ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের একমাত্র ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পেশোয়ার জালমির। কিন্তু বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এই ম্যাচটি। ফলে একটি করে পয়েন্ট পেয়েছে দুদলই।

বিজ্ঞাপন

পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। নিজেদের প্রথম ম্যাচে শরিফুল ইসলামের ওপর ভরসা রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে একাদশে জায়গা হয়নি তানজিদ হাসান তামিম ও নাহিদ রানার।

রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে খেলতে নেমে ওই ম্যাচে ৫ উইকেটের জয় পায় পেশেয়ার। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পেশেয়ার জালমি।

এই ম্যাচে বল হাতে কোনো উইকেট পাননি বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে উইকেট না পেলেও হাই-স্কোরিং ম্যাচে কিপটে বোলিংই করেছেন তিনি। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৩১ রান।

বিজ্ঞাপন

পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পেশেয়ার জালমি। একটি জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহে আছে মোট ৩ পয়েন্ট। তাতেই পয়েন্ট টেবিলের দুই নম্বরে জায়গা করে নিয়েছে তারা। ২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করাচি কিংসের।

এমএমএম/