বিজ্ঞাপন

শনিবার বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি, যেসব ইস্যুতে আলোচনা হবে

অ+
অ-
শনিবার বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি, যেসব ইস্যুতে আলোচনা হবে

গেল বছরের নির্বাচনের পর থেকেই স্বস্তিতে নেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। বিশেষ করে ঢাকার ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের কারণে কার্যত স্থবির হয়ে রয়েছে ঢাকার ক্লাব ক্রিকেট। মাঠে না গড়ানোর শঙ্কায় ঢাকা লিগও। 

বিজ্ঞাপন

এরমধ্যে আগামী ৪ এপ্রিল (শনিবার) বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে ওইদিন বেলা এগারোটা থেকে। অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি কার্যালয়ে। যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকতে পারেন। 

এদিন আলোচনা হবে মূলত ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। সম্প্রতি বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব, সেটার বাস্তবায়নের জন্যই আলোচনা হবে। এ ছাড়া রুটিন মাফিক আরও যেসব ইস্যু রয়েছে সেসবও থাকছে আলোচনায়। এজেন্ডায় থাকছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজও। সবশেষ পদত্যাগ করা পরিচালক আমজাদ হোসেনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। 

এদিকে বিসিবির সবশেষ নির্বাচন ইস্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরমধ্যে সেই কাজও চলমান রয়েছে, বিসিবির অনেক পরিচালক কমিটিকে সাক্ষাৎকারও দিয়েছেন। এ বিষয়ে আলোচনা হবে কি না বোর্ড সভাতে সেই বিষয়ে কিছু জানা যায়নি। 

বিজ্ঞাপন

এসএইচ/এফআই