বিজ্ঞাপন

নাইট ক্লাব কাণ্ডে ব্রুক-বেথেলকে সতর্ক করল ইংল্যান্ড

অ+
অ-
নাইট ক্লাব কাণ্ডে ব্রুক-বেথেলকে সতর্ক করল ইংল্যান্ড

গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সে সময় এক বিতর্কিত কাণ্ড করে বসেন ইংল্যান্ডের সাদা দলের অধিনায়ক হ্যারি ব্রুক ও অলরাউন্ডার জ্যাকব বেথেল। ওয়েলিংটনের একটি নাইট ক্লাবে নিরাপত্তকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার। সেই ঘটনায় ব্রুক এবং বেথেলকে সতর্ক করেছে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা দ্য ক্রিকেট রেগুলেটর।

বিজ্ঞাপন

সালটা ২০২৫। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে ওয়েলিংটনের একটি নাইটক্লাবে যান হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। সেখানেই ঘটে এই অপ্রীতিকর ঘটনাটি। একজন নিরাপত্তাকর্মীর সাথে তর্কে ও হাতাহাতিতে লিপ্ত হন হ্যারি ব্রুক।

শুরুতে ব্রুক দাবি করেছিলেন যে, তিনি সেখানে একাই ছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে যে, তার সাথে সতীর্থ জ্যাকব বেথেল এবং ফাস্ট বোলার জশ টাং-ও উপস্থিত ছিলেন।

এই দুই ক্রিকেটারও আচরণবিধি ভঙ্গের দায় স্বীকার করে নিয়েছেন। ফলে তাদের আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। এর আগে ইসিবি ব্রুবককে ৩০ হাজার পাউন্ড জরিমানাও করেছিল।

বিজ্ঞাপন

নিজের ভুল স্বীকার করেছেন হ্যারি ব্রুক। দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘ওয়েলিংটনের সেই রাতের ঘটনার দায় স্বীকার করছি। সতীর্থদের বাঁচাতে আমি শুরুতে মিথ্যা বলেছিলাম যে আমি একা ছিলাম। এর জন্য আমি সত্যিই অনুতপ্ত।’

এমএমএম/