বিজ্ঞাপন

সাকিব-শান্তর ইনজুরি নিয়ে যা জানা গেল

অ+
অ-
সাকিব-শান্তর ইনজুরি নিয়ে যা জানা গেল

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি তানজিম হাসান সাকিব। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কিছুটা চোটে পড়েছিলেন। তবে দলের ক্রিকেটারদের কারো ইনজুরি এখন গুরুতর কোনো পর্যায়ে নেই বলে জানিয়েছেন বিসিবির ট্রেনার ইয়াকুব চৌধুরি ডালিম৷

বিজ্ঞাপন

আজ বৃৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন, 'এখন পর্যন্ত বড় কোন ইনজুরি নেই। ওরা (নাজমুল হোসেন শান্ত) জাস্ট প্রি-রিহ্যাবের কাজগুলো করছে। তানজিম সাকিব এবং শান্ত এরা দুজনই আমাদের প্রোটোকলে আছে। ওদেরকে আমরা এখন প্রি-রিহ্যাবের কাজ করাচ্ছি। সময় আছে, তারা আল্টিমেটলি খেলতে পারবে।'

বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পে এর আগে বিপ টেস্ট, ইয়ো ইয়ো টেস্ট, ১৬০০ মিটার টাইম ট্রায়ালসহ বিভিন্ন ফিটনেস টেস্ট দেখা গেছে। গত বছরের মতো এবারও ১৬০০ মিটার টাইম ট্রায়ালকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে দলের স্বার্থে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

এ প্রসঙ্গে ডালিম বলেন, 'আমরা ১৬০০ মিটার টাইম ট্রায়াল টেস্ট নিচ্ছি। বিপ টেস্ট, ইয়ো-ইয়ো টেস্ট কিংবা ১৬০০ মিটার টাইম ট্রায়াল টেস্ট—এগুলোর মূল বিষয় কিন্তু একই। প্রতি সেকেন্ডে কতটুক দূরত্ব কাভার করছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস