বিজ্ঞাপন

ইনজুরি থেকে ফিরলেও নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না হাসান-সাকিব

অ+
অ-
ইনজুরি থেকে ফিরলেও নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না হাসান-সাকিব

ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। জাতীয় দলের তিন ফরম্যাটের রাডারে থাকা ক্রিকেটাররা সপ্তাহখানেক ধরে অনুশীলন করছেন। মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে এই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। 

বিজ্ঞাপন

ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও রেখেছেন নির্বাচকরা। এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না এই দুইজনের কেউই। 

কেননা সবশেষ সিরিজে পেসাররা দারুণ ফর্ম দেখিয়েছেন। যে কারণে ওয়ানডেতে পরিবর্তন না আসার সম্ভাবনা শতভাগ। এদিকে ওয়ানডে শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে অবশ্য হাসান মাহমুদের সুযোগ না থাকলেও তানজিম সাকিবের সুযোগ থাকছে। বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট এমনটি নিশ্চিত হয়েছে। 

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে হলেও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। 

বিজ্ঞাপন

এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই দ্বিপাক্ষিক লড়াইয়ের।

এসএইচ