বিজ্ঞাপন

বোতল হাতে আক্রমণের চেষ্টা, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

অ+
অ-
বোতল হাতে আক্রমণের চেষ্টা, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

ফুটবল মাঠে রেফারি কার্ড দেখান, বড়জোর খেলোয়াড়দের সাথে তর্কে জড়ান। কিন্তু এবার পেরুর ঘরোয়া লিগ কোপা পেরুতে যা ঘটল, তা দেখে চমকে যেতে পারেন খোদ হলিউড নির্মাতারাও! রেফারির দিকে বোতল ছুড়ে মারতে আসায় এক কোচিং স্টাফকে সদস্যকে কারাতে কিক মেরে প্রতিহত করেছেন ম্যাচ রেফারি লুইস আলেগ্রে।

বিজ্ঞাপন

ম্যাচটি চলছিল স্পোর্ট হুয়াকুইলা এবং মাগডালেনা সিইডিইসির মধ্যে। খেলার ৮২তম মিনিটে রেফারি লুইস আলেগ্রে যখন একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ডাগআউট থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ করেই দলের একজন সহকারী কোচ মাঠে ঢুকে পড়েন এবং একটি প্লাস্টিকের বোতল নিয়ে রেফারির ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন।

আক্রমণকারী কাছে আসার আগেই রেফারি লুইস আলেগ্রে আত্মরক্ষার্থে বা পাল্টা আক্রমণে মুহূর্তের মধ্যে এক কারাতে কিক মারেন। রেফারির সেই নিখুঁত কিকে কুপোকাত হন ওই স্টাফ সদস্য। এই অকল্পনীয় কাণ্ড দেখে স্তব্ধ হয়ে যান মাঠে থাকা খেলোয়াড় ও দর্শকরা। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রেফারি ঠিকই করেছেন।

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্ট কমিটির মতে, রেফারির কাজ শৃঙ্খলা রক্ষা করা, নিজে সহিংসতায় জড়ানো নয়। ফলে ওই সহকারী কোচের পাশাপাশি রেফারি লুইস আলেগ্রে নিজেও পড়তে পারেন বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে।

এমএমএম/

বিজ্ঞাপন