বিজ্ঞাপন

‘সীমা অতিক্রম করা’ মন্তব্যে নিষিদ্ধ চেলসির আর্জেন্টাইন তারকা

অ+
অ-
‘সীমা অতিক্রম করা’ মন্তব্যে নিষিদ্ধ চেলসির আর্জেন্টাইন তারকা

চেলসির পরের দুটি ম্যাচে নিষিদ্ধ এনজো ফের্নান্দেজ। তার অপরাধ– ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা ‘সীমা অতিক্রম’ করেছে। ক্লাবের কোচ লিয়াম রোজেনিয়র বলেছেন এই কথা।

বিজ্ঞাপন

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির বিদায়ের পর ফের্নান্দেজ বলেছিলেন, পরের মৌসুমে তিনি স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন কি না জানেন না। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ২০২৩ সালের জানুয়ারিতে ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে ব্লুদের সঙ্গে যোগ দেন। ক্লাবটির হয়ে ১৬১ ম্যাচ খেলেছেন তিনি।

রোজেনিয়র জানান, এই মিডফিল্ডার পোর্ট ভেলের বিপক্ষে শনিবারের এফএ কাপ কোয়ার্টার ফাইনাল ও ১২ এপ্রিল ম্যানসিটির বিপক্ষে প্রিমিয়ার লিগে খেলবেন না। তিনি বলেন, ‘এনজোর ওভাবে কথা বলা হতাশাজনক। তার সম্পর্কে আমার কোনো খারাপ কথা বলার নেই। কিন্তু আমাদের সংস্কৃতি ও আমরা যেভাবে গড়তে চাই, সেই প্রেক্ষিতে সীমা অতিক্রম হয়ে গেছে। তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। সে হতাশ ছিল কারণ সে চায় আমরা সফল হই। এই সিদ্ধান্ত আমার একার কিংবা স্পোর্টিং ডিরেক্টরদের নয়। মালিকপক্ষ, খেলোয়াড়, আমরা সবাই আমাদের সিদ্ধান্তে একমত।’

এনজোর ভবিষ্যৎ নিয়ে কোনো আশঙ্কা দেখছেন না রোজেনিয়র, ‘এনজোর দরজা বন্ধ হয়নি। আপনাকে সংস্কৃতি রক্ষা করতে হবে, সেই দিক থেকে সীমা অতিক্রম করা হয়েছে।’ একই সাক্ষাৎকারে ফের্নান্দেজ বলেছিলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো কথা হয়নি। একই সঙ্গে জুড়ে দেন, এখন তার মনোযোগ চেলসিকে ঘিরে কিন্তু বিশ্বকাপের পর কিছু একটা ভাববেন। 

বিজ্ঞাপন

এর আগের কিছু সাক্ষাৎকারে ফের্নান্দেজ বলেছিলেন, তিনি স্পেনে থাকতে চান এবং মাদ্রিদ তাকে বুয়েন্স আয়ার্সের কথা মনে করিয়ে দেয়। আর্জেন্টাইন তারকার এসব মন্তব্য এমন সময়ে হলো, যখন ১১ থেকে ২১ মার্চের মধ্যে টানা চারটি ম্যাচ হেরেছে চেলসি। এছাড়া ডিফেন্ডার মার্ক কুকুরেলাও আভাস দেন, তার ভবিষ্যৎ অন্য কোথাও। বার্সেলোনায় তার ফিরে যাওয়ার ইঙ্গিত দিলেও তিনি চেলসিতে সুখী এবং আরও কয়েক বছর পর ক্লাব ছাড়ার কথা বলেছিলেন।

এফএইচএম/

বিজ্ঞাপন