বিজ্ঞাপন

হ্যাটট্রিকের পর নিজের সমালোচনা করলেন হালান্ড

অ+
অ-
হ্যাটট্রিকের পর নিজের সমালোচনা করলেন হালান্ড

পেনাল্টি থেকে ৩৯ মিনিটে গোল করলেন আর্লিং হালান্ড। ক্রিসমাসের আগে গোলের পর গোল করা নরওয়েজিয়ান স্ট্রাইকার সাত ম্যাচে দ্বিতীয়বার জালের দেখা পেলেন। নিজেকে এমনভাবে ফিরে পেলেন, হ্যাটট্রিক করে ছাড়লেন। ম্যানসিটির হয়ে তার ১২তম হ্যাটট্রিকে লিভারপুল ৪-০ গোলে বিধ্বস্ত হলো। এফএ কাপের সেমিফাইনালে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

বিজ্ঞাপন

২০২৪ সালের আগস্টের পর প্রথমবার ক্লাবের জার্সিতে হ্যাটট্রিক করলেন হালান্ড। দারুণ পারফরম্যান্স করে নিজের সমালোচনা করলেন তিনি, ‘খুবই উত্থান-পতন হয়েছে, এটা যথেষ্ট ভালো নয়। আমাদের সামনে লম্বা একটা সপ্তাহ আছে। কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই। এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। আরেকটি ম্যাচে আমাদের চেলসির মুখোমুখি হতে হবে।’

লম্বা সময় পর হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত তিনি, ‘হ্যাটট্রিক? এটা চমৎকার। সিটির সঙ্গে লম্বা সময় পর এটা করলাম। আবারো করতে চাই, এটা বিশেষ। আমি সত্যিই আনন্দিত।’

বিজ্ঞাপন

দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘প্রথমার্ধে আমরা সমস্যায় ছিলাম। কিন্তু ৩০ মিনিটের পর থেকে আমরা চাপ দিয়ে খেলেছি। আবারো ওয়েম্বলিতে খেলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এই ক্লাবকে অবশ্যই শীর্ষ পর্যায়ে আরও ট্রফি জিততে হবে। এই মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স করলাম আমরা ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে।’

এফএইচএম/