বিজ্ঞাপন

কয়েক ঘণ্টার ব্যবধানে বিসিবির ৪ পরিচালকের পদত্যাগ

অ+
অ-
কয়েক ঘণ্টার ব্যবধানে বিসিবির ৪ পরিচালকের পদত্যাগ

শনিবার দুপুর থেকে ম্যারাথন সভা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সভা শেষে একে একে চারজন পরিচালক পদত্যাগ করেছেন। শুরুটা হয় ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুকে দিয়ে। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটলেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

বিজ্ঞাপন

বিসিবির একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। গতকাল রাত ১০টা নাগাদ মেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা জানান তারা। বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানিম। এ ছাড়া মেহেরব সিকিউরিটি কমিটি এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন। তাদের প্রত্যেকেই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন।

dhakapost

এর আগে বোর্ড সভা থেকে বের হয়েই চিঠির মাধ্যমে ফায়াজুর মিতু জানান পদত্যাগের কথা। পদত্যাগ করা চারজনই বিসিবির সভায় উপস্থিত ছিলেন। অবশ্য গেল কয়েক সপ্তাহ ধরেই বিসিবি পরিচালক থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। সেই তালিকা আরও লম্বা হলো গতকাল। এই চারজনের আগে বিসিবি থেকে সরে দাঁড়ান বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন ইয়াসির। পদত্যাগের এই মিছিলের পর সবমিলিয়ে বিসিবিতে এখন পরিচালকের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। নির্বাচনের মাধ্যমে ২৩ এবং সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনএসসি মনোনীত ২ পরিচালক নিয়ে গঠিত হয়েছিল বোর্ড। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেনকে সহ-সভাপতি মনোনীত করা হয়।

এসএইচ/এএইচএস