বিজ্ঞাপন

‘পাপনের সঙ্গে স্বনামধন্য ক্রিকেটারের সাক্ষাৎ, লক্ষ্য জয় শাহের সাথে বৈঠক’

অ+
অ-
‘পাপনের সঙ্গে স্বনামধন্য ক্রিকেটারের সাক্ষাৎ, লক্ষ্য জয় শাহের সাথে বৈঠক’

বিসিবির আগের নির্বাচন নিয়ে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই কমিটির সদস্যরা। কিন্তু সাক্ষাতের জন্য ডাকা হলেও আসেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

অবশ্য কেন তিনি অনুপস্থিত ছিলেন সেই ব্যাখ্যা এক ফেসবুক পোস্টের মাধ্যমে দেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। এবার আরও এক ফেসবুক পোস্টে নতুন তথ্য নিয়ে আসলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশের এক ক্রিকেটারকে ইঙ্গিত করে নিজের ভেরিফাইড পেজে তিনি লেখেন, ‘অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোন ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।’

‘এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহ পুত্র জয় শাহের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।’

বিজ্ঞাপন

আসিম মাহমুদ সজীব ভূঁইয়া আরও লেখেন, ‘এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইনান্সিয়াল ব্যান কিংবা অন্য কোন ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয় সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। উল্লেখ্য ইতোপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেয়ার নজির আছে।’

সবকিছুই দেশবাসী জানা উচিত মন্তব্য করেন তিনি লেখেন, ‘আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারো পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিত।’

‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।’

বিজ্ঞাপন

এমএমএম/