এফএ কাপের শিরোপা নির্ধারণ হবে আর তিনটি ম্যাচ পর। একদিন আগে নির্ধারিত হয়ে গেছে চার সেমিফাইনালিস্ট। এবার চূড়ান্ত হলো সেমিফাইনালের লাইনআপ।
বিজ্ঞাপন
ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সাউদাম্পটনের। চেলসি খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। ওয়েম্বলিতে সেমিফাইনাল হবে ২৫-২৬ এপ্রিল।
আর্সেনালের বিপক্ষে অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠেছে সাউদাম্পটন। শনিবার সন্ধ্যায় গানারদের তারা ২-১ গোলে হারায়। গতকালকের ড্র শেষে তারা পেপ গার্দিওলার দলের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।
সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। টানা চতুর্থ মৌসুমে ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৩ সালে। এরপর ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রানার্সআপ হয়। সাউদাম্পটন ১৯৭৬ সালের পর এই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।
বিজ্ঞাপন
চেলসি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্ত ভেলকে। লিডস পেনাল্টি শুটআউটে ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়ে ৩৯ বছরে প্রথমবার সেমিফাইনালে। ১৯৭০ সালের ফাইনালে লিডসের মুখোমুখি হয়েছিল চেলসি। রিপ্লে ম্যাচ জিতে লন্ডন ক্লাব তাদের আট এফএ কাপের একটি ঘরে তুলেছিল।
এফএইচএম/
