বিজ্ঞাপন

শীর্ষ পাঁচ লিগে শিরোপার দৌড়ে কার কী সমীকরণ

অ+
অ-
শীর্ষ পাঁচ লিগে শিরোপার দৌড়ে কার কী সমীকরণ

দেখতে দেখতে শেষ হতে চলেছে ইউরোপীয় ফুটবলের ২০২৫-২৬ মৌসুম। লিগগুলোর পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, কোথাও শিরোপার সুবাস পেতে শুরু করেছে কোনো দল। আবার কোথাও লড়াই চলছে হাড্ডাহাড্ডিভাবে। প্রিমিয়ার লিগ থেকে বুন্দেসলিগা- ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয়ের দৌড়ে কার সমীকরণ কী?

বিজ্ঞাপন

গানার্সদের স্বপ্নযাত্রা বনাম সিটির রাজত্ব রক্ষার লড়াই

ইংল্যান্ডের আকাশে এবার নতুন সূর্যের আভাস। গত দুই দশকের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জয়ের খুব কাছে মিকেল আর্তেতার আর্সেনাল। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬১ পয়েন্ট। তবে একটি ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলারর শিষ্যরা।

গাণিতিকভাবে আর্সেনাল ৯ পয়েন্টে এগিয়ে থাকলেও প্রিমিয়ার লিগে এপ্রিল ফেজ সবসময়ই পিচ্ছিল। পেপ গার্দিওলার সিটি অতীতে বহুবার শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর নজির দেখিয়েছে। তবে আর্সেনালের এবারের রক্ষণভাগ দুর্দান্ত। সুপারকম্পিউটারের মডেল অনুযায়ী, আর্সেনালের শিরোপা জয়ের সম্ভাবনা এখন ৯৪%।

বিজ্ঞাপন

বায়ার্নের দরকার ১০ পয়েন্ট

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে জায়ার্ন জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। শিরোপা জয়ের ক্ষেত্রে খানিক দূরে অবস্থান করছে তারা। এখন পর্যন্ত ২৮ রাউন্ড শেষে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। দুই নম্বরে থাকা বরুসিয়া ডর্টমুন্ড তাদের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে।

শেষ ৬ ম্যাচের প্রতিটি জিতলে ডর্টমুন্ডের সংগ্রহ দাঁড়াবে ৮২। এদিকে শেষ ৬টি ম্যাচের মধ্যে মাত্র ১০টি পয়েন্ট অর্জন করতে পারলেই ৮৩ পয়েন্ট হয়ে যাবে বায়ার্ন মিউনিখের। যা অতিক্রম করতে পারবেন না আর কোনো ক্লাব।

বিজ্ঞাপন

ফ্লিক-ম্যাজিকে উড়ছে বার্সেলোনার

হ্যান্সি ফ্লিক বার্সেলোনায় যোগ দেওয়ার পর কাতালানরা যেন খুঁজে পেয়েছে তাদের হারানো ডিএনএ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লড়ছে ইনজুরি নিয়ে। বার্সেলোনা বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে। রিয়াল মাদ্রিদ সম্প্রতি মায়োর্কার কাছে পয়েন্ট হারানোয় বার্সার পথ আরও প্রশস্ত হয়েছে।

বার্সেলোনার এবারের মূল শক্তি তাদের তারুণ্যনির্ভর মিডফিল্ড এবং রবার্ট লেভানডভস্কির দুর্দান্ত ফর্ম। রিয়াল মাদ্রিদ সাধারণত চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিলে লিগে পয়েন্ট হারায়, যা এবারও স্পষ্ট। বার্সেলোনা যদি পরের ৩টি ম্যাচ জিতে নিতে পারে, তবে রিয়ালের পক্ষে এই ব্যবধান ঘুচানো প্রায় অসম্ভব।

ইতালিয়ান সিরি এ: শিরোপা পুনরুদ্ধারের পথে ইন্টার মিলান

গেল মৌসুমের আক্ষেপটা হয়তো এখনও রয়ে গেছে ইন্টার মিলানের। নাপোলি থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুমে শেষ করেছিল তারা। আর তাতেই জেতা হয়নি লিগ শিরোপা। এবার অবশ্য সেই ভুলটা করবে না ইন্টার মিলান। আর পয়েন্ট টেবিলির দিকে তাকালেও বোঝা যায়, শিরোপা পুনরুদ্ধারের পথেই আছে তারা।

ইন্টার মিলান এখন পর্যন্ত ৩১টি ম্যাচে খেলেছে। আর সংগ্রহ করেছে ৭২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছে এসি মিলান। আর তিনে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির। ইন্টার মিলানের চেয়ে একটি করে ম্যাচ কম খেলা এসি মিলান ও নাপোলির সংগ্রহ যথাক্রমে ৬৩ ও ৬২ পয়েন্ট। এমতাবস্থায় নিজেদের শেষ সব ম্যাচ জিতলে এসি মিলানের সংগ্রহ দাঁড়াবে ৮৭ পয়েন্ট। আর নাপোলির হবে ৮৬।

তাই শিরোপা পুনরুদ্ধার করতে হলে নিজেদের শেষ সাত ম্যাচ থেকে অন্তত ১৬ পয়েন্ট অর্জন করতে হবে ইন্টার মিলানের। অন্যথায় চ্যাম্পিয়ন হবে অন্য কেউ।

ফরাসি লিগ ওয়ান: পিএসজির পিছু ছাড়ছে না লেন্স

বিগত কয়েক বছরে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এক আধিপত্য বিস্তার করে চলেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। টানা চারবার শিরোপা নিজেদের ঝুঁলিতে পুরেছে তারা। এবারও পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান পিএসজির। কিন্তু ফ্রান্সে পিএসজি বড় দল হলেও এবার তাদের চোখে চোখ রেখে লড়াই করছে লেন্স।

পিএসজি বর্তমানে ৪ পয়েন্টে এগিয়ে। তবে লেন্সের হার না মানা মানসিকতা লুই এনরিকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এমবাপ্পেহীন পিএসজি এখন অনেক বেশি পাসিং ফুটবল খেলছে। তবে লেন্সের গতির কাছে তারা মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলছে। পিএসজি ফেভারিট হলেও লেন্স যদি পরবর্তী ‘হেড-টু-হেড’ লড়াইয়ে পিএসজিকে হারাতে পারে, তবে ফ্রান্সে বড় অঘটন ঘটতে পারে।

এমএমএম/